LATEST
Formula 1 live updates: Liam Lawson starts 10th in Qatar Grand Prix আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো শঙ্কা নেই, সেনা মোতায়েনের পরিকল্পনাও নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শপিং মল-দোকানপাট খোলা রাখার বিষয়ে নতুন সিদ্ধান্ত Princess of Wales holds back tears listening to messages from her children গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা চালুর দাবিতে লিগ্যাল নোটিশ অগ্নিসংযোগের বিরুদ্ধে ছেংগারচর পৌর বিএনপির শোডাউন ও বিক্ষোভ খাদের কিনারে ইউনাইটেড: অবনমনের ৩ লক্ষণ স্পেলিং স্টার: টপ এইট থেকে কারা সুপার সেভেনে
LifeStyle

যে খাবারে সুস্থ থাকবে মস্তিষ্ক ও হৃৎপিণ্ড

যে খাবারে সুস্থ থাকবে মস্তিষ্ক ও হৃৎপিণ্ড

এক বাটি গরম স্যুপ মানেই আরামের পাশাপাশি শরীরের বাড়তি যত্ন। সাধারণ সবজি বা প্রোটিনের স্যুপে সামান্য একটি উপাদান যোগ করলেই তার পুষ্টিগুণ পৌঁছে যেতে পারে একেবারে নতুন মাত্রায়, যা একসঙ্গে মস্তিষ্ক, হৃদযন্ত্র ও অন্ত্রের সুস্থতায় কাজ করে। পুষ্টিবিদদের মতে, এমন কার্যকর সেই উপাদানটি হলো বিনস।

আসুন জেনে নেই, যে খাবারে সুস্থ থাকবে মস্তিষ্ক ও হৃৎপিণ্ড…

মস্তিষ্ক, হৃদযন্ত্র ও অন্ত্রের সুস্থতায় স্যুপের সেরা উপাদান

স্যুপের পুষ্টিগুণ বাড়াতে বিনস বা শিমের বিচি যোগ করতে পারেন। বিনস মস্তিষ্ক, হৃদযন্ত্র ও অন্ত্রের সুস্থতায় উপকারী। সপ্তাহে অন্তত একবার বিনস খাওয়া ভালো।

স্যুপে পানি দিয়ে ধুয়ে সরাসরি বিনস মেশানো যায়; ঘন ও মসৃণ করতে চাইলে ব্লেন্ড করেও যোগ করা যায়। একবেলার জন্য আধা কাপ রান্না করা বিনস যথেষ্ট।

রান্নায় সতর্কতা: শুকনা বিনস রান্নায় সতর্ক থাকতে হবে। আধা সেদ্ধ বিনস, বিশেষ করে রাজমা বা কিডনি বিনস, খেলে খাদ্যে বিষক্রিয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে। তাই চুলায় অন্তত ১০ থেকে ১৫ মিনিট ফুটিয়ে পুরোপুরি সেদ্ধ করতে হবে। রান্নার আগে সারা রাত পানিতে ভিজিয়ে রাখলে হজমের অস্বস্তিও কমতে পারে।

স্যুপের এই উপাদানটি কেন উপকারী?

বিনসে কত ধরনের পুষ্টি উপাদান রয়েছে, শুধু সেটিই গুরুত্বপূর্ণ নয়; এসব পুষ্টি শরীরের বিভিন্ন অঙ্গের জন্য কীভাবে কাজ করে, সেটিও বিবেচ্য। হ্যানেসের মতে, মস্তিষ্ক, হৃদযন্ত্র ও অন্ত্রের সুস্থতায় বিনস বিশেষভাবে উপকারী:

মস্তিষ্কের সুস্থতা: মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রমের জন্য নিয়মিত শক্তি ও পুষ্টি প্রয়োজন, যা বিনস থেকে পাওয়া যায়। জানা গেছে, বিনসের জটিল শর্করা মস্তিষ্কে ধীরে ধীরে শক্তি জোগায়। এতে থাকা টাইরোসিন ও ট্রিপটোফ্যান ডোপামিন ও সেরোটোনিন তৈরিতে সাহায্য করে। এ ছাড়া আয়রন, ম্যাগনেশিয়াম ও বি ভিটামিন মস্তিষ্কে শক্তি উৎপাদন এবং এসব রাসায়নিক উপাদান তৈরির প্রক্রিয়ায় ভূমিকা রাখে।

হৃদযন্ত্রের সুস্থতা: বিনস হৃদযন্ত্রের সুস্থতা ও রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। এতে থাকা আঁশ রক্ত থেকে ক্ষতিকর এলডিএল কোলেস্টেরল কমাতে সহায়তা করে। হ্যানেস বলেন, বিনসে স্যাচুরেটেড ফ্যাট ছাড়াই প্রোটিন পাওয়া যায়। এর বি ভিটামিন রক্তে হোমোসিস্টিনের মাত্রা কমাতে সাহায্য করে; হোমোসিস্টিন বেশি হলে প্রদাহ ও হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে। এ ছাড়া বিনসের উদ্ভিজ্জ উপাদান প্রদাহ ও মানসিক চাপজনিত কোষের ক্ষতি কমাতেও ভূমিকা রাখে।

অন্ত্রের সুস্থতা: বিনসে থাকা দ্রবণীয় ও অদ্রবণীয় আঁশ এবং রেজিস্ট্যান্ট স্টার্চ অন্ত্রের সুস্থতায় ভূমিকা রাখে। হ্যানেস বলেন, অদ্রবণীয় আঁশ মল চলাচল স্বাভাবিক রাখে। অন্যদিকে দ্রবণীয় আঁশ ও রেজিস্ট্যান্ট স্টার্চ অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার খাদ্য হিসেবে কাজ করে। এসব ব্যাকটেরিয়া আঁশ ভেঙে শর্ট-চেইন ফ্যাটি অ্যাসিড (এসসিএফএ) তৈরি করে। এটি অন্ত্রের প্রদাহ কমাতে, অভ্যন্তরীণ আবরণ শক্তিশালী করতে এবং মেজাজ ভালো রাখতে সাহায্য করতে পারে।

তাই প্রতিদিনের স্যুপকে আরও স্বাস্থ্যসম্মত করতে হাতের কাছে রাখুন বিনস, সঠিক নিয়মে সেদ্ধ করে পরিমিত পরিমাণে খেলেই পাবেন এর বহুমুখী উপকার। ছোট্ট এই বদলই আপনার দৈনন্দিন সুস্থতায় যোগ করতে পারে বড় স্বস্তি।

The post যে খাবারে সুস্থ থাকবে মস্তিষ্ক ও হৃৎপিণ্ড first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

More in LifeStyle

View all

Latest news