LATEST
স্পেলিং স্টার: টপ এইট থেকে কারা সুপার সেভেনে বাংলাদেশে প্রথমবারের মতো বিশ্ব সামরিক গলফ চ্যাম্পিয়নশিপ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারের ছবিতে শেখ হাসিনার মা খালেদা জিয়া! স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতা বরদাশত করা হবে না: নির্বাচন কমিশনার সানাউল্লাহ সরকার গঠনের সংকট কাটাতে দুই প্রতিদ্বন্দ্বীর বৈঠক চাঁদপুরে গণঅধিকার পরিষদের অবস্থান কর্মসূচি পণ্যের সহজলভ্যতা বাড়াতে স্যামসাংয়ের অংশীদার হলো এসইবিএল ৪৬তম বিসিএসে নিয়োগ পেলেন ১৪১৬ জন
Current Affairs

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারের ছবিতে শেখ হাসিনার মা খালেদা জিয়া!

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারের ছবিতে শেখ হাসিনার মা খালেদা জিয়া!

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৭ সালের ডেস্ক ক্যালেন্ডারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী’ ও ‘শেখ হাসিনার মা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। ক্যালেন্ডারে এমন তথ্য ছাপানোকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও অধ্যক্ষ সম্মিলনে অংশ নেওয়া অতিথিদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বিষয়টি জানাজানি হওয়ার পর ক্যালেন্ডারটি প্রত্যাহার করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি নতুন করে ডেস্ক ক্যালেন্ডার ছাপানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত শনিবার (২৮ নভেম্বর) ঢাকার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন অনুষ্ঠিত হয়। এতে দেশের ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষ অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সম্মিলনে অংশ নেওয়া অতিথিদের প্রত্যেককে বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ২০২৭ সালের ডেস্ক ক্যালেন্ডারসহ বিভিন্ন উপহারসামগ্রী দেওয়া হয়। ক্যালেন্ডারের জানুয়ারি মাসের পাতায় এক পাশে রাষ্ট্রপতি এবং অন্য পাশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ছবি ছিল। নিচে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের একটি ছবিও ছাপানো হয়।

তবে ওই ছবিতে থাকা ব্যানারের লেখায় বেগম খালেদা জিয়াকে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী’ এবং ‘বাঙালি জাতির জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। ব্যানারে আরও লেখা রয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত, পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ। এ ছাড়া খালেদা জিয়ার ছবির নিচে লেখা রয়েছে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব’।

বিষয়টি সম্মিলনে অংশ নেওয়া ব্যক্তিদের নজরে আসার পর অনুষ্ঠানে ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। ক্যালেন্ডারে এমন ভুলকে কর্তৃপক্ষের চরম অবহেলা ও দায়িত্বহীনতা হিসেবে উল্লেখ করেন অনেকে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও অসন্তোষ দেখা দিয়েছে।

এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ বলেন, বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে। ইতোমধ্যে ক্যালেন্ডারটি প্রত্যাহার করা হয়েছে। নতুন করে ডেস্ক ক্যালেন্ডার ছাপানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ক্যালেন্ডারটির নকশা ধানমন্ডি অফিস থেকে চূড়ান্ত করা হয়েছিল। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

More in Current Affairs

View all

Latest news