LATEST
ইরানের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ হলেই আইএইএ-র পরমাণু যাচাই কার্যক্রম পুনরায় শুরুর শর্ত ইরান-চীন-রাশিয়ার সঞ্জীব চৌধুরীর প্রস্থানের ১৯ বছর আজ গাজীপুরে আবারও শ্রমিক বিক্ষোভ, ধাওয়া-পাল্টাধাওয়া প্রবৃদ্ধির সম্ভাবনা কমে আসছে কেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন সময় ও মানুষের কথা বলা এক শিল্পী চাঁদপুরে ১৭ দিনে ৩১৩ হামের রোগী, শিশুর সংখ্যাই বেশি নীরব সংগ্রাম ও আত্মত্যাগের স্বীকৃতি, আজ বিশ্ব পুরুষ দিবস
Districts News Updates

রাজশাহীতে মধ্যরাতে বিআরটিসির বাসে পেট্রোল বোমা হামলা

রাজশাহীতে মধ্যরাতে বিআরটিসির বাসে পেট্রোল বোমা হামলা

রাজশাহী: রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার আম চত্বর এলাকায় বিআরটিসি বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি বাসে পেট্রোল বোমা মেরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, হঠাৎ তীব্র শব্দে কেঁপে ওঠে আম চত্বর এলাকা। পরে তারা বাস টার্মিনালে আগুন দেখতে পান। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নেভাতে চেষ্টা করেন তারা কিন্তু তা সম্ভব হয়নি। একটি বাস পুরোপুরি পুড়ে যায়। অপর একটি আগুন নেভানোর সময় ক্ষতিগ্রস্ত হয়।

এ বিষয়ে শাহ মখদুম থানার ওসি মো. আকবর আলী বলেন, রাত আড়াইটার দিকে আম চত্বর এলাকার বিআরটিসি বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি বাসে পেট্রোল বোমা মারা হয়। এতে বাসে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভাতে গিয়ে আরেকটি বাসের কিছু ক্ষতি হয়েছে। তবে আগুনে একটি বাস পুড়ে গেছে। ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

The post রাজশাহীতে মধ্যরাতে বিআরটিসির বাসে পেট্রোল বোমা হামলা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

More in Districts News Updates

View all

Latest news