রামিসা হত্যা মামলা: আদালতে নিজেদের নির্দোষ দাবি সোহেল রানা ও স্বপ্নার | চ্যানেল আই অনলাইন

রামিসা হত্যা মামলা: আদালতে নিজেদের নির্দোষ দাবি সোহেল রানা ও স্বপ্নার | চ্যানেল আই অনলাইন

চাঞ্চল্যকর শিশু রামিসা হত্যা মামলায় অভিযুক্ত সোহেল রানা ও স্বপ্না খাতুন আদালতে আত্মপক্ষ সমর্থন করে নিজেদের নির্দোষ দাবি করেছেন। এ মামলায় আগামী বৃহস্পতিবার (৪ জুন) যুক্তিতর্ক শুরুর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৩ জুন) সকাল ১১টার দিকে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে দুই আসামিকে হাজির করা হয়। এ সময় আদালত মামলার ১৬ জন সাক্ষীর সাক্ষ্যের অংশবিশেষ আসামিদের পড়ে শোনান।

ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় জিজ্ঞাসাবাদের সময় সোহেল রানা ও স্বপ্না খাতুন নিজেদের নির্দোষ বলে দাবি করেন।

তবে শুনানির এক পর্যায়ে প্রধান আসামি সোহেল রানা বলেন, তিনি “কিছুটা দোষী” হলেও ‘ডলার’ নামের আরেক ব্যক্তিকে খুঁজে বের করা প্রয়োজন।

এ বিষয়ে আদালত কোনো মন্তব্য করেননি। মামলার পরবর্তী কার্যক্রম হিসেবে আগামী বৃহস্পতিবার যুক্তিতর্ক শুরু হবে।