LATEST
একের পর এক হুমকি, নিজের নিরাপত্তা চেয়ে জিডি করলেন থানার ওসি রূপপুরে ইউরেনিয়ামের সপ্তম চালান আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর ভারতে ভোটার তালিকা থেকে কোটি মানুষের নাম বাদ দিয়ে মুসলিমদের নিশানা করার অভিযোগ ইউএসসিআইআরএফের কুকুরে সঙ্গে ধাক্কা, মোটরসাইকেল উল্টে দুই বন্ধু নিহত কাউখালীতে বিএনপি কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ মামলায় শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার Black Caps v India: Missed opportunities haunt New Zealand after special Henry Nicholls knock সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে ভারত: মোদি
Global

রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতের রায় আজ

রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতের রায় আজ

জাতিসংঘের সর্বোচ্চ আদালত, আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে), মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা সংখ্যালঘুদের ওপর গণহত্যা চালানোর অভিযোগে দায়ের করা একটি গুরুত্বপূর্ণ মামলায় রায় দিতে যাচ্ছে। নেদারল্যান্ডসের হেগে আজ এ রায় দেওয়া হবে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, হেগের পিস প্যালেসে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টায় রায় পড়া শুরু হবে এবং তা ৯০ মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে বলে মনে করা হচ্ছে।

এর মাধ্যমে পৃতিবীর ইতিহাসে প্রমবারের মতো আদালত কোনো রাষ্ট্রের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত করার রায় দেবে।

এই রায় চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিল করা সম্ভব নয়। তবে রায়টি কার্যকর করার ক্ষেত্রে আদালতের সক্ষমতা অত্যন্ত সীমিত। মিয়ানমার যদি এই রায় উপেক্ষা করে, তবে গাম্বিয়া বিষয়টি নিয়ে পদক্ষেপ নেওয়ার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে অনুরোধ জানাতে পারে।

মামলাটি কী?

পশ্চিম আফ্রিকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ গাম্বিয়া, ‘অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন’ (ওআইসি)-এর সমর্থনে ২০১৯ সালের নভেম্বরে এই মামলাটি দায়ের করে।

মামলার তথ্য অনুযায়ী, ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ফলে যে গণহত্যা সংঘটিত হয়েছে, তার জন্য রাষ্ট্র হিসেবে মিয়ানমার দায়ী। এই অভিযানের মুখে অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা-যাদের অধিকাংশই মুসলিম-বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়।

ভুক্তভোগীরা হত্যাকাণ্ড, গণধর্ষণ এবং গ্রাম জ্বালিয়ে দেওয়ার মতো ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন। জাতিসংঘের একটি তথ্য অনুসন্ধানকারী দল তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে যে, এই অভিযানের মধ্যে ‘গণহত্যার মতো কর্মকাণ্ড’ অন্তর্ভুক্ত ছিল।

মিয়ানমার গণহত্যা চালানোর অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার জবাবে তাদের বাহিনী আইনানুগ পদক্ষেপ নিয়েছিল। মিয়ানমারের পক্ষ থেকে আরও যুক্তি দেওয়া হয়েছে যে, রোহিঙ্গাদের নিশ্চিহ্ন করার কোনো উদ্দেশ্য ছিল-এমন কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই।

মিয়ানমার থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের পালংখালীতে আসার পর রোহিঙ্গারা। ছবি: রয়টার্স।

এটি কেন তাৎপর্যপূর্ণ?

১৯৪৮ সালের গণহত্যা কনভেনশন অনুযায়ী, কোনো জাতীয়, জাতিগত, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার সুনির্দিষ্ট অভিপ্রায় থাকার প্রমাণ পাওয়া গেলে তবেই তাকে গণহত্যা হিসেবে গণ্য করা যায়।

আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এর আগে কখনো কোনো রাষ্ট্রকে গণহত্যা সংঘটনের জন্য দায়ী করেনি। ২০০৭ সালে আদালত জানায়, ১৯৯৫ সালে বসনিয়ার স্রেব্রেনিৎসায় যে হত্যাকাণ্ডে ৮ হাজারেরও বেশি মুসলিম পুরুষ ও বালক নিহত হয়েছিল, তা প্রতিরোধ করতে সার্বিয়া ব্যর্থ হয়েছিল। তবে আদালত সেসময় রায় দেন যে, সার্বিয়া নিজে সরাসরি গণহত্যা সংঘটিত করেনি।

তাই এই রায়টি অন্যান্য মামলার ক্ষেত্রেও নজির স্থাপন করতে পারে। এর মধ্যে রয়েছে গাজায় ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার আনা গণহত্যার অভিযোগসংক্রান্ত মামলাটিও।

আইসিজে রাষ্ট্রগুলোর মধ্যকার বিরোধ নিষ্পত্তি করে। তাই এটি মিয়ানমারকে দোষী সাব্যস্ত করতে পারলেও কোনো ব্যক্তিকে বিচার করতে পারে না। বিচারের দায়িত্ব মূলত আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি)।

গাম্বিয়া আইসিজে-এর কাছে আবেদন জানিয়েছে যেন তারা মিয়ানমারকে নির্দেশ দেয় যে, যারা দায়ী তাদের বিচার করতে হবে, ক্ষতিপূরণ প্রদান করতে হবে এবং রোহিঙ্গারা যাতে নিরাপদে ফিরে যেতে পারে তা নিশ্চিত করতে হবে। তবে গাম্বিয়ার পক্ষে ক্ষতিপূরণ চাওয়ার অধিকার নিয়ে মিয়ানমার আপত্তি জানিয়েছে।

সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের কক্সবাজারের শরণার্থী শিবিরে প্রায় ১২ লাখ রোহিঙ্গা বসবাস করেন, যাদের অনেকেই এই রায়ের দিকে তাকিয়ে আছেন। এছাড়া প্রায় ৫ লাখ ৫০ হাজার রোহিঙ্গা এখনো মিয়ানমারে রয়ে গেছেন, যেখানে তাদের চলাফেরা, স্বাস্থ্যসেবা ও জীবিকার ওপর নানা বিধিনিষেধ রয়েছে।

The post রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতের রায় আজ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

More in Global

View all

Latest news