LATEST
বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের তাণ্ডব: ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, আটক ২ যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হচ্ছেন হাকিম জেফরিস দীপু মনি, রেজাউল করিম, শামীম ওসমান ও হাবিবে মিল্লাতের পরিত্যক্ত বাড়িতে আগুন What an AFLW player eats in a day, and where a dietitian would make improvements কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাসে আগুনসহ টায়ার নিক্ষেপ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন শিক্ষার্থীরা! ২০২৪ সালের মতো সবাইকে আবারও এক মঞ্চে দাঁড়াতে হবে: প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় আকভান: কাল ভারী বৃষ্টির সম্ভাবনা নড়াইলে বিএনপির মিছিলে নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ নেতা নিহত
Global

লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনায় হামলা, যুক্তরাজ্যের তদন্ত চায় পররাষ্ট্র মন্ত্রণালয়

লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনায় হামলা, যুক্তরাজ্যের তদন্ত চায় পররাষ্ট্র মন্ত্রণালয়

ঢাকা: যুক্তরাজ্য সফররত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এবং প্রবাসী বাংলাদেশিদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

মঙ্গলবার (১৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ নভেম্বর লন্ডনে মো. নাহিদ ইসলাম-এর সম্মানে আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়া বাংলাদেশিদের ওপর হামলা চালানো হয়। সন্ত্রাস ও সহিংসতার দায়ে বাংলাদেশে কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের কর্মীরা এ ন্যক্কারজনক হামলা চালিয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ওই ঘটনায় প্রায় ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে এ ধরনের সহিংস ও সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে সরকার। ক্ষমতাচ্যুত সরকারের সঙ্গে সম্পৃক্ত মহলের এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ক্ষুণ্ণ করে বলেও উল্লেখ করা হয়।

এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে যুক্তরাজ্যের প্রচলিত আইন অনুযায়ী বিচারের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট ব্রিটিশ কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার।

বিবৃতিতে সরকার আরও বলেছে, দেশে কিংবা বিদেশে গণতান্ত্রিক অধিকার চর্চা ও রাজনৈতিক মতামত প্রকাশের কারণে কোনো নাগরিকেরই সহিংসতা বা ভয়ভীতির শিকার হওয়া উচিত নয়।

The post লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনায় হামলা, যুক্তরাজ্যের তদন্ত চায় পররাষ্ট্র মন্ত্রণালয় first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

More in Global

View all

Latest news