LATEST
5 Money Lessons Parents Can Teach Their Children গোপালগঞ্জে ট্রেন-থানা শিগগিরই চালু হচ্ছে না, স্থগিত থাকবে বিভিন্ন সরকারি বরাদ্দ Saudi skyscraper hit again, coalition slams ‘terrorist attack’ বরিশাল ডাকঘরে চার দিন ধরে সঞ্চয় ব্যাংকের লেনদেন বন্ধ, ভোগান্তিতে গ্রাহক হুয়াং পদে ফেরার আগে এনভিডিয়ার পর্ষদকে আরও গোপন সম্পর্কের কথা জানান All Blacks v England: Wallace Sititi expected to join Stade Francais in major blow Tax reform: How four proposed taxes could affect households All Blacks v England: Will Jordan ruled out of final test of the season
Top News

লালবাগে প্লাস্টিকের গুদামে আগুন নেভাতে গিয়ে দুই ফায়ারকর্মী আহত

লালবাগে প্লাস্টিকের গুদামে আগুন নেভাতে গিয়ে দুই ফায়ারকর্মী আহত

রাজধানীর লালবাগের ইসলামবাগ এলাকায় একটি প্লাস্টিকের গুদামে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের দুজন কর্মী আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন ফায়ার ফাইটার জয় রায় (৩২) ও আজহারুল (২৬)। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

লালবাগ ফায়ার সার্ভিসের সদস্য এনামুল হক বলেন, ইসলামবাগ এলাকায় একটি প্লাস্টিকের গুদামে আগুন লাগার খবর পেয়ে তাঁরা সেখানে যান। আগুন নেভানোর সময় তাঁদের দুই কর্মী আহত হন। পরে রাতে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত দুই ফায়ারকর্মীকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

More in Top News

View all

Latest news