শাহ্‌জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন দেবে শিক্ষাবৃত্তি, সুযোগ এসএসসি উত্তীর্ণদের

শাহ্‌জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন দেবে শিক্ষাবৃত্তি, সুযোগ এসএসসি উত্তীর্ণদের

শাহ্‌জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন ২০২৫ সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অসচ্ছল মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি দেবে। এটি শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের শিক্ষাবৃত্তি কার্যক্রমের আওতাধীন।

শিক্ষাগত যোগ্যতা এবং অন্য শর্তাবলি পূরণ সাপেক্ষে অনলাইনে বৃত্তির জন্য আবেদন করতে হবে। বৃত্তির জন্য আবেদনের যোগ্যতা বিজ্ঞান, বাণিজ্য, মানবিক ও অন্যান্য শাখায় জিপিএ–৫।