সাইফুল ইসলাম: মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথলী সংযোগ মোড় এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখার সামনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে ব্যাংকের ভেতরে অবস্থানরত এক কর্মচারীর তাৎক্ষণিক পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে প্রতিষ্ঠানটি।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উথলী সংযোগ মোড় এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখাটির সামনে কাপড়ের একটি টুকরায় পেট্রোল বা কেরোসিনজাতীয় দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় ব্যাংকের ভেতরে অবস্থান করছিলেন এক কর্মচারী। মোবাইল ফোনে কথা বলার সময় আগুন দেখতে পেয়ে তিনি দ্রুত পানি ঢেলে তা নিভিয়ে ফেলেন। ফলে আগুন ব্যাংকের ভেতরে ছড়িয়ে পড়তে পারেনি।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম।
তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই ব্যাংকের এক কর্মচারী পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলেন। ব্যাংকে কোনো আগুন লাগেনি। কাপড়ের একটি টুকরায় পেট্রোল বা কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে নিক্ষেপ করা হয়েছিল।
The post শিবালয়ে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা appeared first on ZoomBangla.