LATEST
কাজিরহাটে সন্ত্রাসবিরোধী আইনে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ UFC Qatar: Navajo Stirling knocks Jiri Prochazka out, Dan Hooker beats Brian Ortega Tips for making the holidays less stressful with family and coworkers নড়াইলের বেন্দারচর গ্রামে যা দেখা গেল তালতলীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৫ সন্তানের জননীর অনশন Kiwi powerlifters Megan-Li Smith and Karlina Tongotea in big-money global contest খুলনায় বিএনপি নেতাকে গুলি সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে পার্কিং করা বাসে আগুন
Top News

শেষ ম্যাচে আমিরাতের বিপক্ষে পারল না বাংলাদেশ

শেষ ম্যাচে আমিরাতের বিপক্ষে পারল না বাংলাদেশ

অনূর্ধ্ব-১৭ এএফসি এশিয়ান কাপের মূলপর্বে খেলা হচ্ছে না বাংলাদেশের। সিরিয়ার বিপক্ষে হার দিয়ে শুরু করে, মাঝে দুই জয় তুলে, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও হেরে বাছাই শেষ করল কোচ লুডভিক ডি ক্রুইফের শিষ্যরা। দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৪-০ গোলে ও তৃতীয় ম্যাচে ম্যাকাওকে ১-০ ব্যবধানে হারিয়েছিল লাল-সবুজের দলটি। আরব আমিরাতের রাস আল খাইমাহের এমিরেটস ক্লাব স্টেডিয়ামে বাংলাদেশ ২-০ গোলে হেরেছে স্বাগতিকদের বিপক্ষে। ম্যাচের প্রথমার্ধে গোলশূন্য ড্র থাকে দুদলের। ম্যাচের ৬০ মিনিট পর্যন্ত সমতা ধরে রাখে বাংলাদেশ। ৬১ মিনিটে পেনাল্টি পায় স্বাগতিকরা। সালেম জামালের গোলে লিড নেয় সংযুক্ত আরব আমিরাত। ৯০ মিনিট শেষে যোগ করা চতুর্থ মিনিটে সাইফ হিশামের গোলে ব্যবধান দিগুণ করে জয় তোলে আরবের দেশটি।

More in Top News

View all

Latest news