LATEST
রোহিঙ্গা গণহত্যা মামলার রায় বৃহস্পতিবার বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের জন্য ৩ কোটি টাকা অনুদান প্রধানমন্ত্রীর মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে আবারও কমেছে স্বর্ণের দাম বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর ইউনুস মিয়া গ্রেপ্তার গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, বন্ধ ৩৯ কারখানা শিক্ষার্থীরা কেন শারীরিক-মানসিক শাস্তির শিকার হবে মৌসুম পেরিয়েও কমছে না চাঁদপুরে ডেঙ্গুর দাপট
Districts News Updates

সরকারে ছিলাম, কিন্তু শাপলা চত্বরের ঘটনায় জড়িত ছিলাম না: লতিফ সিদ্দিকী

সরকারে ছিলাম, কিন্তু শাপলা চত্বরের ঘটনায় জড়িত ছিলাম না: লতিফ সিদ্দিকী

২০১৩ সালের ৫ ও ৬ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের সময় আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ছিলেন আবদুল লতিফ সিদ্দিকী। তবে ওই সময় সরকারে থাকলেও ঘটনার সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা ছিল না বলে দাবি করেছেন তিনি।সরকারি সেবা

সোমবার (১৬ নভেম্বর) শাপলা চত্বরসহ ২০১৩ সালের ৫ ও ৬ মে ঢাকা ও নারায়ণগঞ্জে অভিযানের সময় সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের বিরোধিতা করে আসামিপক্ষের শুনানির সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এ কথা বলেন তিনি।

আদালতের কাছে বক্তব্য দেওয়ার অনুমতি চাইলে বিচারকরা তাকে কথা বলার সুযোগ দেন। এ সময় লতিফ সিদ্দিকী বলেন, ‘আমি সেই সরকারে ছিলাম, কিন্তু ঘটনাগুলোর সঙ্গে জড়িত ছিলাম না।’ পরে তিনি আদালতের কাছে জামিনের আবেদন করেন। তার বক্তব্য শেষে আদালত তাকে ধন্যবাদ জানান। আদালত সংশ্লিষ্ট সূত্র তার বক্তব্যের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত ৩০ জুলাই একই মামলায় লতিফ সিদ্দিকীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেদিন আদালতকক্ষে দাঁড়িয়ে তিনি নিজের ফাঁসি দাবি করে বলেছিলেন, ‘আমাকে ফাঁসি দিয়ে দেন।’

এর এক দিন আগে, ২৯ জুলাই রাজধানীর গুলশানে নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত গণহত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেফতার করা হয়।

আবদুল লতিফ সিদ্দিকী ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। ২০১৪ সালের জানুয়ারিতে তিনি মন্ত্রিসভায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পান। একই বছরের ৩০ সেপ্টেম্বর হজ এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে মন্তব্য করার পর আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হন এবং মন্ত্রিত্ব হারান। পরে ২০১৫ সালের ১ সেপ্টেম্বর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন তিনি।সরকারি সেবা

অভিযোগ গঠনের শুনানি ২৩ নভেম্বর পর্যন্ত মুলতবি
এদিকে শাপলা চত্বরের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ২৩ নভেম্বর পর্যন্ত মুলতবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে গত ১২ নভেম্বর অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

মামলাটিতে মোট আসামি ৪১ জন। তাদের মধ্যে ১১ জন কারাগারে আটক রয়েছেন। অন্যদিকে, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জন আসামি পলাতক। পলাতক আসামিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের নেতা, সাবেক মন্ত্রিসভার সদস্য এবং পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍্যাবের কর্মকর্তারা রয়েছেন।

The post সরকারে ছিলাম, কিন্তু শাপলা চত্বরের ঘটনায় জড়িত ছিলাম না: লতিফ সিদ্দিকী appeared first on ZoomBangla.

More in Districts News Updates

View all

Latest news