LATEST
ইরানের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ হলেই আইএইএ-র পরমাণু যাচাই কার্যক্রম পুনরায় শুরুর শর্ত ইরান-চীন-রাশিয়ার সঞ্জীব চৌধুরীর প্রস্থানের ১৯ বছর আজ সময় ও মানুষের কথা বলা এক শিল্পী নীরব সংগ্রাম ও আত্মত্যাগের স্বীকৃতি, আজ বিশ্ব পুরুষ দিবস রাজশাহীতে মধ্যরাতে বিআরটিসির বাসে পেট্রোল বোমা হামলা আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী হলিডে ইন ঢাকায় দ্য মহারাজা রিটার্নস: ঢাকায় যোধপুরের রাজকীয় দস্তরখান
Districts News Updates

রাজবাড়ীতে চেয়ারম্যান-মেয়র পদে এনসিপির ৩ প্রার্থীর নাম ঘোষণা

রাজবাড়ীতে চেয়ারম্যান-মেয়র পদে এনসিপির ৩ প্রার্থীর নাম ঘোষণা

রাজবাড়ী: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর একটি উপজেলা পরিষদ ও দুটি পৌরসভায় চেয়ারম্যান ও মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দ্বিতীয় দফায় সারা দেশের প্রার্থীদের তালিকা প্রকাশের অংশ হিসেবে রাজবাড়ীর এসব প্রার্থীর নাম ঘোষণা করে দলটি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

ঘোষিত প্রার্থীরা হলেন- বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে এনসিপির রাজবাড়ী জেলা শাখার সদস্য সচিব মো. পলাশ খান আব্দুল্লাহ, রাজবাড়ী পৌরসভার মেয়র পদে জেলা সাংগঠনিক সম্পাদক সাইদুর জামান সাকিব এবং পাংশা পৌরসভার মেয়র পদে পাংশা উপজেলা আহ্বায়ক এম জহিরুল ইসলাম।

প্রার্থী তালিকা ঘোষণা অনুষ্ঠানে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীবসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে রাজবাড়ীর একটি উপজেলা ও দুটি পৌরসভায় প্রার্থী ঘোষণার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

রাজবাড়ী পৌরসভার নবঘোষিত মেয়র প্রার্থী সাইদুর জামান সাকিব বলেন, মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে দল তাকে মেয়র পদে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। এ মনোনয়নকে তিনি সম্মান ও দায়িত্ব হিসেবে গ্রহণ করেছেন। তিনি রাজবাড়ীবাসীর সেবক হতে চান উল্লেখ করে বলেন, আমার ওপর আস্থা ও বিশ্বাস রাখবেন। ইনশাল্লাহ, আমি সততা ও নিষ্ঠার সঙ্গে মানুষের পাশে থাকব।

অন্যদিকে, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. পলাশ খান আব্দুল্লাহ বলেন, মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে দল তাকে চেয়ারম্যান পদে মনোনয়ন দিয়েছে। এ মনোনয়নকে তিনি দলের আস্থা ও সম্মান হিসেবে গ্রহণ করেছেন।

তিনি বলেন, আমি বালিয়াকান্দির আস্থার প্রতীক হতে চাই। আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ, বালিয়াকান্দিবাসীর অধিকার আদায়ের লড়াইয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে পাশে থাকব।

তিন প্রার্থীর নাম ঘোষণার মধ্য দিয়ে রাজবাড়ীতে স্থানীয় সরকার নির্বাচন ঘিরে এনসিপির সাংগঠনিক ও নির্বাচনি তৎপরতা আরও আলোচনায় এসেছে।

The post রাজবাড়ীতে চেয়ারম্যান-মেয়র পদে এনসিপির ৩ প্রার্থীর নাম ঘোষণা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

More in Districts News Updates

View all

Latest news