LATEST
সশস্ত্র বাহিনীকে আধুনিকায়নে সাইবার নিরাপত্তা, এআই, ড্রোন ও মহাকাশ নজরদারিতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ধান সংগ্রহে সিন্ডিকেট বা স্বজনপ্রীতি বরদাশত করা হবে না: খাদ্য প্রতিমন্ত্রী মিস ইউনিভার্সের মঞ্চে মাতৃত্বের গল্প তুলে ধরবেন মাহি ফরিদগঞ্জে চিকিৎসকের অবহেলায় নবজাতক শিশুর মৃত্যুর অভিযোগ মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন নড়াইলে বিএনপির দুই নেতা হত্যার ঘটনার জেরে হামলা ও অগ্নিসংযোগ All Blacks v England: Live updates from the Nations Championship test at Twickenham ‘আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধের বিষয়টি বিবেচনায় নেওয়ার সময় এসেছে’
Current Affairs

সাবেক এমপি দোলন ও অভিনেতা তমালসহ তিনজনের রিমান্ড

সাবেক এমপি দোলন ও অভিনেতা তমালসহ তিনজনের রিমান্ড

রাজধানীর ধানমণ্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) এস এম আতাউল হক দোলনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় সাবেক সচিব মো. মিজানুর রহমান ও অভিনেতা মো. আরিফ মাহমুদ তমালের চার দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন তিন আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের রমনা বিভাগের পরিদর্শক (নিরস্ত্র) মো. সেলিম রেজা প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, মামলার ঘটনায় তিন আসামি ও পলাতক অন্য আসামিরা সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। তাঁদের সঙ্গে সরকারবিরোধী ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত অন্য ব্যক্তিদের যোগাযোগ রয়েছে বলে তথ্য পাওয়া গেছে। অভিযোগে আরও বলা হয়, আসামিরা এসব কর্মকাণ্ডে ব্যবহারের জন্য অর্থ ও অস্ত্র সরবরাহ এবং বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করে মাঠপর্যায়ের দুষ্কৃতকারী ও সন্ত্রাসীদের কাছে পৌঁছে দিতেন।

পলাতক আসামিদের পরিচয় ও অবস্থান শনাক্ত, তাঁদের গ্রেপ্তার, অর্থের উৎস অনুসন্ধান এবং অস্ত্র উদ্ধারের জন্য আসামিদের নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের পাশাপাশি জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে দোলনের সাত দিন এবং মিজানুর রহমান ও তমালের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২২ মে দুপুর ২টার দিকে ধানমণ্ডি মডেল থানাধীন এলাকায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের ২০০ থেকে ২৭৪ জন নেতা-কর্মী সরকারবিরোধী মিছিল করার উদ্দেশ্যে জড়ো হন। খবর পেয়ে পুলিশ বেলা আড়াইটার দিকে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা পালিয়ে যান।

এজাহারে অভিযোগ করা হয়, ওই ব্যক্তিরা দেশের সার্বিক পরিস্থিতি অস্থিতিশীল করা, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং জনজীবন বিপন্ন করার চেষ্টা করেছিলেন। এ ঘটনায় গত ২৩ মে ধানমণ্ডি থানায় মামলা করা হয়।

More in Current Affairs

View all

Latest news