LATEST
২০২৭ সালের হজের চূড়ান্ত নিবন্ধনের সময়মীমা নির্ধারণ পেট্রাপোল সীমান্তে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪ শীর্ষ নেতা! বৈঠক শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজ সারলেন এনসিপি নেতারা বরিশালে মাদক ও ধারালো অস্ত্রসহ আটক ৩ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৭ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির শীর্ষ নেতারা ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেফতার জার্মানির অর্থনীতিতে ফিরছে আশার আলো
Sports

সেঞ্চুরিয়ান টেস্ট: বৃষ্টিতে টস হতে দেরি

সেঞ্চুরিয়ান টেস্ট: বৃষ্টিতে টস হতে দেরি

জোহানেসবার্গের পর সেঞ্চুরিয়নেও বৃষ্টির বাধা। দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশের মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে নির্ধারিত সময়ে টস হয়নি। সেঞ্চুরিয়ানের সুপারস্পোর্ট পার্কে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। ফলে টস করতে নামতে পারেননি দুই দলের অধিনায়ক।

সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় বেলা ২টায় খেলা শুরুর কথা ছিল। তার আধঘণ্টা আগে টস হওয়ার কথা থাকলেও বৃষ্টিতে তা পিছিয়ে যায়। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে স্থানীয় সময় সকাল থেকেই। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এখনো সেটা অব্যাহত। মাঠের মূল পিচ ও বোলারদের রানআপ ঢেকে রেখেছেন মাঠকর্মীরা। বৃষ্টি থামার পর মাঠ খেলার উপযোগী করতে কতটা সময় লাগবে, সেটিই এখন দেখার বিষয়।

দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ। জোহানেসবার্গে প্রথম টেস্টে ৯ উইকেটে হেরেছিল নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ। সেই ম্যাচে প্রথম ইনিংসে তাওহীদ হৃদয় ও লিটন দাসের সেঞ্চুরিতে ৪০০ রান করলেও দ্বিতীয় ইনিংসে মাত্র ১৬৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

সেঞ্চুরিয়ন টেস্টে চোটের কারণে বাংলাদেশ একাদশে নেই মুশফিকুর রহিম ও পেসার হাসান মাহমুদ। তাঁদের জায়গায় একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা জাকের আলী ও শরীফুল ইসলামের।

অন্যদিকে কাফ মাসলের চোটে নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমাকে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। তাঁর অনুপস্থিতিতে নেতৃত্ব দিচ্ছেন এইডেন মার্করাম। স্বাগতিকদের একাদশে ফিরেছেন টনি ডি জর্জি ও পেসার আনরিখ নর্কিয়া।

The post সেঞ্চুরিয়ান টেস্ট: বৃষ্টিতে টস হতে দেরি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

More in Sports

View all

Latest news