LATEST
২০২৭ সালের হজের চূড়ান্ত নিবন্ধনের সময়মীমা নির্ধারণ পেট্রাপোল সীমান্তে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪ শীর্ষ নেতা! বৈঠক শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজ সারলেন এনসিপি নেতারা বরিশালে মাদক ও ধারালো অস্ত্রসহ আটক ৩ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৭ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির শীর্ষ নেতারা ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেফতার জার্মানির অর্থনীতিতে ফিরছে আশার আলো
Top News

সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির শীর্ষ নেতারা

সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির শীর্ষ নেতারা
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির শীর্ষ নেতারা

ঢাকা,২৩ নভেম্বর-প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

সোমবার দুপুর ১টার পর সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। প্রতিনিধিদলে আরও রয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আকরাম হোসাইন।

চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন দলের সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

এস এম/ ২৩ নভেম্বর ২০২৬

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির শীর্ষ নেতারা first appeared on DesheBideshe.

More in Top News

View all

Latest news