স্লটকে বরখাস্ত করল লিভারপুল

স্লটকে বরখাস্ত করল লিভারপুল

বিবৃতিতে লিভারপুলের মালিকানাধীন প্রতিষ্ঠান ফেনওয়ে স্পোর্টস গ্রুপ (এফএসজি) জানিয়েছে, ‘আমাদের ক্লাব কর্তৃপক্ষের জন্য এটি যে অত্যন্ত কঠিন একটি সিদ্ধান্ত ছিল, তা আর বলার অপেক্ষা রাখে না। আমাদের সঙ্গে কাটানো সময়ে লিভারপুলে আর্নে যে অবদান রেখেছেন, তা ছিল অনন্য, অর্থবহ।’

ইয়ুর্গেন ক্লপ চলে যাওয়ার পর দায়িত্ব নিয়েই প্রথম মৌসুমেই লিভারপুলের ইতিহাসের ২০তম লিগ শিরোপা এনে দিয়েছিলেন স্লট। তবে তাঁর অধীনে দ্বিতীয় বছরটি ভালো কাটেনি, অ্যানফিল্ডের ক্লাবটি প্রিমিয়ার লিগে পঞ্চম স্থানে থেকে মৌসুম শেষ করেছে।

বিবিসি খবর দিয়েছে, স্লটের স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে এই মুহূর্তে সবচেয়ে এগিয়ে আছেন বোর্নমাউথের সদ্য বিদায়ী কোচ আন্দোনি ইরাওলা।