LATEST
ইমরান পরশের লেখায় আসছে চৈতী মুৎসুদ্দীর নতুন গান হবিগঞ্জের চা বাগানে নির্বাচনের ফল নিয়ে সংঘর্ষ, প্রিসাইডিং কর্মকর্তা ও পুলিশ আহত সোনা ভেবে বছরের পর বছর আগলে রাখা পাথরটি বিরল উল্কাপিণ্ড As an ICU doctor, I deal with life and death every day. Then a phone call derailed me বন্ধুদের পরামর্শে রেস্তোরাঁ খুলেছিলেন জিম, তারপর যা হলো জিটিএর মতো তৈরি হচ্ছে ‘রামায়ণ’ গেম! দেশের বাজারে ৮১০০ এমএএইচ ব্যাটারির নতুন ৫জি স্মার্টফোন বাস ও অটোরিকশা শ্রমিকদের দ্বন্দ্বে নওগাঁয় বাস চলাচল বন্ধ
Top News

হবিগঞ্জের চা বাগানে নির্বাচনের ফল নিয়ে সংঘর্ষ, প্রিসাইডিং কর্মকর্তা ও পুলিশ আহত

হবিগঞ্জের চা বাগানে নির্বাচনের ফল নিয়ে সংঘর্ষ, প্রিসাইডিং কর্মকর্তা ও পুলিশ আহত
নির্বাচনের ফল নিয়ে সংঘর্ষ

হবিগঞ্জ,২৯ নভেম্বর-হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগানে পঞ্চায়েত কমিটির নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় ক্ষুব্ধ শ্রমিকদের হামলায় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. সিরাজুল ইসলাম আহত হন। তাকে উদ্ধার করতে গিয়ে পুলিশ সদস্যরাও হামলার শিকার হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টার দিকে সুরমা চা বাগানে নির্বাচনের ফলাফল ঘোষণার পর এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাচনে পরাজিত পক্ষের কয়েকজন উত্তেজিত শ্রমিক লাঠিসোঁটা নিয়ে প্রিসাইডিং অফিসার সিরাজুল ইসলামের ওপর হামলা চালান। এ সময় পুলিশ সদস্যরা তাকে রক্ষার চেষ্টা করেন। একপর্যায়ে তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার সময় বাগানের অন্য একটি জায়গায় আবারও হামলার ঘটনা ঘটে। এতে পুলিশ সদস্যরাও হামলার মুখে পড়েন বলে জানা গেছে।

দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদি হাসান, স্থানীয় বিএনপি নেতা আলফাজ মহালদার ও রফিক মিয়াসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের হস্তক্ষেপে তাদের উদ্ধার করা সম্ভব হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভোট গণনা শেষে প্রিসাইডিং অফিসার সিরাজুল ইসলাম ফলাফল ঘোষণা করেন। এতে পঞ্চায়েত কমিটির সভাপতি পদে শুভ বাক্তি ৩৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন।

ফলাফল ঘোষণার পরপরই প্রার্থী মঙ্গল মুন্ডা ও গোপেশ ভৌমিকের সমর্থকরা উত্তেজিত হয়ে প্রিসাইডিং অফিসারের ওপর চড়াও হন। একপর্যায়ে তারা তাকে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পুনরায় ভোট গণনার আশ্বাস দেন। পরে ভোট পুনর্গণনা করা হলেও সভাপতি পদে ৩৬৮ ভোট পেয়ে শুভ বাক্তিকেই বিজয়ী ঘোষণা করা হয়।

নির্বাচনে অন্য প্রার্থীদের মধ্যে মঙ্গল মুন্ডা পেয়েছেন ৩০৩ ভোট, গোপেশ ভৌমিক ১৮০ ভোট এবং আরাধন বাক্তি পেয়েছেন ৯৩ ভোট।

এ বিষয়ে প্রিসাইডিং অফিসার সিরাজুল ইসলাম বলেন, তিনি স্বচ্ছ ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণের চেষ্টা করেছেন। কয়েকজন সাংবাদিক বিশৃঙ্খলা সৃষ্টি করায় তাদের প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। বর্তমানে তিনি মোটামুটি সুস্থ রয়েছেন। এ ধরনের বিশৃঙ্খলা ও হামলার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রিসাইডিং অফিসার আরও জানান, পুনর্গণনার মাধ্যমে সবাই ফলাফল মেনে নিয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

উল্লেখ্য, দীর্ঘ আট বছর পর শনিবার বহুল প্রতীক্ষিত চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়।

এস এম/ ২৯ নভেম্বর ২০২৬

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::হবিগঞ্জের চা বাগানে নির্বাচনের ফল নিয়ে সংঘর্ষ, প্রিসাইডিং কর্মকর্তা ও পুলিশ আহত first appeared on DesheBideshe.

More in Top News

View all

Latest news