হলিউড সি–এর চরিত্রের জন্য কাউকে খুঁজে পাবে না: ট্রাম্প

হলিউড  সি–এর চরিত্রের জন্য কাউকে খুঁজে পাবে না: ট্রাম্প

সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, তিনি যখন ক্ষমতায় আসেন, তখন চীন যুক্তরাষ্ট্র থেকে সুবিধা নিচ্ছিল। তবে বর্তমানে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে তাঁর খুব ভালো সম্পর্ক রয়েছে।

সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, চীন ইরানে সামরিক সরঞ্জাম পাঠানো থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দিয়েছে। গতকাল বৃহস্পতিবার দুই নেতার বৈঠকে সি চিন পিং এ প্রতিশ্রুতি দেন বলে জানান তিনি। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি চীন।

এ ছাড়া ট্রাম্প বলেন, চীন ২০০টি বোয়িং উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি দিয়েছে। এটি অনেক কর্মসংস্থান সৃষ্টি করবে।

এর আগে ট্রাম্পের সফরের ফাঁকে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টও ইঙ্গিত দিয়েছিলেন, খুব শিগগিরই চীন যুক্তরাষ্ট্র থেকে বিপুল সংখ্যক বোয়িং উড়োজাহাজ কেনার ঘোষণা দিতে পারে।

ফক্স নিউজের উপস্থাপক শন হ্যানিটির সঙ্গে সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, চীন যুক্তরাষ্ট্র থেকে তেল কিনতেও রাজি হয়েছে। তিনি বলেন, ‘আমরা টেক্সাস, লুইজিয়ানা ও আলাস্কা থেকে চীনের জাহাজে জ্বালানি পাঠানো শুরু করব।’