LATEST
প্রথম সন্তানের মা হলেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা বাস-ট্রেন-মোটরসাইকেলের সংঘর্ষে একদিনে ঝরল ৮ প্রাণ মাত্র ২৬ রানে অলআউট নেপাল! ৩০৬ রানের পাহাড়সম জয়ে পাকিস্তানকে হুঁশিয়ারি দিল ভারত পর্তুগালে ‘বাজার ডিপ্লোমাটিকো’তে তুলে ধরা হচ্ছে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি রোহিঙ্গাদের ফেরাতে আইসিজের রায় বাংলাদেশের বড় কূটনৈতিক হাতিয়ার: মার্কিন মুসলিম নেতা Brendon Hartley wins fifth World Endurance Championship title টেলিভিশন উপস্থাপনায় শশী থারুর, ডিসকভারিতে আসছে ‘ইতিহাস’ গৌরনদীতে জমি লিখে দেওয়ার কথা বলে স্কুলছাত্রীকে ধর্ষণ, ঢাকায় যুবক গ্রেফতার
Top News

চুলে পাক, শরীরে বয়সের ছাপ, তবু বল পায়ে পুরোনো তাড়না

চুলে পাক, শরীরে বয়সের ছাপ, তবু বল পায়ে পুরোনো তাড়না

সকাল থেকেই বৃষ্টি। আকাশের কান্না দেখে একটা সময় সংশয় জেগেছিল, ধানমন্ডির আবাহনী মাঠে আদৌ আসবেন তো আবাহনী-মোহামেডানের সোনালি সময়ের আমন্ত্রিত ফুটবলাররা, যাদের নিয়ে হবে মিলনমেলা!

বেলা ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও আবাহনী মাঠে দুই ক্লাবের সাবেক ফুটবল, ক্রিকেট ও হকি খেলোয়াড়দের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচটি শুরু হয়েছে আরও দেরিতে। তবে বেলা আড়াইটা থেকেই একে একে মাঠে আসতে শুরু করেন সাবেকরা। কারও চুলে পাক ধরেছে, কারও শরীরে বয়সের ছাপ। কিন্তু জার্সি গায়ে চাপাতেই যেন ফিরে এলেন সেই চেনা রূপে। বৃষ্টি মাথায় নিয়েই শুরু হয় ঢাকার দুই ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী–মোহামেডানের ফুটবল লড়াই।

কেউ ২০ বছর, কেউ ২৫ বছর, কেউ–বা তারও বেশি সময় পর আবার গায়ে চাপিয়েছেন প্রিয় ক্লাবের জার্সি। তবে মাঠে নামার পর বয়সের হিসাব যেন হারিয়ে যেতে লাগল। বল পায়ে পুরোনো ক্ষিপ্রতা দেখানোর চেষ্টা, গোল করার তাড়না, গোলের পর উচ্ছ্বাস, রেফারির সিদ্ধান্ত নিয়ে তর্ক—সব মিলিয়ে বৃষ্টিস্নাত বিকেলে যেন ফিরে এল বাংলাদেশের ফুটবলের সোনালি অতীত!

সব মিলিয়ে দুই দলের ৬০ জনের বেশি সাবেক খেলোয়াড় ও সংগঠক জড়ো হয়েছিলেন এই পুনর্মিলনে। মাঠের এক পাশে আবাহনী, অন্য পাশে মোহামেডান। ডাগআউটেও ছিল পুরোনো দিনের উত্তেজনা। শেষ পর্যন্ত ম্যাচ শেষ হয়েছে ১–১ গোলের ড্রয়ে। তবে এমন ম্যাচে ফলাফলের চেয়েও বেশি আনন্দের হয়ে উঠে পুনর্মিলনীর আনন্দ।

শেষ পর্যন্ত ম্যাচ শেষ হয়েছে ১–১ গোলের ড্রয়ে

আবাহনীর সাবেক ফুটবলার ফিরোজ মাহমুদ টিটু সর্বশেষ আবাহনী-মোহামেডান ম্যাচ খেলেছেন ২০০১ সালে। প্রায় ২৫ বছর পর আবার মাঠে নেমে আবেগ ধরে রাখতে পারেননি তিনি, ‘বহুদিন পর সবার সঙ্গে দেখা হলো। খুবই ভালো লাগছে।’

মোহামেডানের সাবেক তারকা ইমতিয়াজ আহমেদ নকীবের কাছে আবাহনী মানেই গোলের স্মৃতি। কিন্তু এদিন গোলের দেখা পাননি তিনি। তবু হতাশা নেই, হাসতে হাসতেই বললেন, ‘মোহামেডানের সঙ্গে আবাহনীর খেলা হলে আমি সব সময় গোল পাই। কিন্তু আজকে পেলাম না।’

ব্রাজিল এখন ‘শক্তের ভক্ত নরমের যম’

হাসি–আড্ডার মধ্যে উঠে এসেছে পুরোনো অনেক স্মৃতি। দুই ক্লাবের হয়েই খেলা জাকির হোসেন মনে করিয়ে দিলেন আশির দশকের ম্যাচ–পরবর্তী এক ঘটনা। সে সময় মিরপুর স্টেডিয়ামে ম্যাচ শেষে ফেরার পথে আবাহনীর সমর্থকদের হামলার শিকার হয় মোহামেডানের টিম বাস। ভেঙে ফেলা হয় বাসের সব জানালা। প্রাণ বাঁচাতে আসনের নিচে আশ্রয় নিতে হয়েছিল খেলোয়াড়দের। জাকিরের ভাষায়, ‘পুরো বাস ভেঙে ফেলা হয়েছিল। প্রায় দুই ঘণ্টা পর আমরা ছাড়া পেয়েছিলাম।’

মাসুদ রানার স্মৃতিতে ভাসে কানায় কানায় পূর্ণ স্টেডিয়ামের ছবি, ‘আমাদের খেলা থাকত সন্ধ্যায়। দুপুর দুইটার মধ্যেই স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে যেত। আমরা যখন ঢুকতাম, পুরো স্টেডিয়াম ভর্তি থাকত। তখন ৫০ থেকে ৬০ হাজার দর্শক বসত গ্যালারিতে।’

সেই দর্শক আর নেই, নেই আগের মতো আবাহনী-মোহামেডান উন্মাদনাও। কেন হারিয়েছে সেই আকর্ষণ, তার ব্যাখ্যায় জাকিরের মন্তব্য, ‘আগের রাতে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের খেলা দেখার পর পরদিন আবাহনী-মোহামেডান ম্যাচ কেন দেখবে? সেই মানের খেলা তো দরকার!’

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে ফুল দিয়ে বরণ করে নেন দুই ক্লাবের কর্মকর্তারা

খেলার মধ্যেও মাঠের বাইরে স্মৃতির আনাগোনা। কায়সার হামিদ, আরমান মিয়া, ছাঈদ হাসান কানন, আলফাজ আহমেদ, রুম্মান বিন ওয়ালী সাব্বির, সম্রাট হোসেন এমিলিসহ পরিচিত মুখগুলোর উপস্থিতিতে জমে উঠেছিল আড্ডা। ছিলেন আবাহনীর সাবেক ক্রিকেটার আকরাম খান এবং সংগঠক জালাল ইউনুসও। কেউ পুরোনো ছবির অ্যালবাম দেখছিলেন, কেউ খুনসুটিতে মেতেছিলেন সাবেক সতীর্থের সঙ্গে।

ম্যাচের আগে আবাহনী ক্লাব অফিসেও ছিল কিছু আনুষ্ঠানিকতা। আবাহনীর পক্ষে দলটির পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু এবং মোহামেডানের ডাইরেক্টর ইন-চার্জ লোকমান হোসেন ভুঁইয়া দুই ক্লাবের হয়েই খেলা বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে ফুল দিয়ে বরণ করে নেন।

মাঠে ছিল না দর্শকদের গর্জন, ওড়েনি পতাকা। তবু সবার চোখেমুখে আবেগের খেলা, হারানো দিনে ফিরে যাওয়ার প্রফুল্লতা। অন্তত এক বিকেলের জন্য হলেও ধানমন্ডির আবাহনী মাঠ যেন মেতে উঠেছিল স্মৃতিতে ফেরার আনন্দে।

৫০টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে ইস্পাহানি-প্রথম আলো ফুটবল

More in Top News

View all

Latest news