LATEST
৬৪ বছরের অপেক্ষার অবসান! দোন্নারুমার ভুলের পরও ফ্রান্সকে ৩-১ গোলে উড়িয়ে দিল ইতালি Realme Narzo 100x 5G : 8000mAh এর বিশাল ব্যাটারিসহ দুর্দান্ত ফিচারের এই ফোনের দাম কমে গেল বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয়: ঘটনা কী? সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু এ জে আর কুরিয়ারের গাড়ি দেখলেই হামলা, কারা করছে, কেন ধরতে পারছে না পুলিশ Rachael Archer wins three straight United States GNCC titles in off-road racing The slingshot that flung Rocket Lab spacecraft toward Mars খেলনা নয়, জীবন্ত অজগর! বিশাল সাপ নিয়ে শিশুদের কাণ্ড ভাইরাল
Showbiz

হিমু-রূপার মিছিলে মুখর হুমায়ূনের জন্মশহর

হিমু-রূপার মিছিলে মুখর হুমায়ূনের জন্মশহর

হিমু স্রষ্ঠা কিংবদন্তী লেখক হুমায়ূন আহমেদ এর ৭৮তম জন্মদিন উপলক্ষে তার নিজ জেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। শুক্রবার সকালে ১১ টায় হিমু পাঠক আড্ডার আয়োজনে হিমু উৎসবের প্রথম পর্বে শহরের আনন্দ শোভাযাত্রা বের হয়। সাতপাই সংগঠনের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে হিমু-রূপা সেজে নানা বয়সী ভক্তরা প্রধান সড়কের দুই কিলোমিটার হাঁটেন। লেখকের নাটক সিনেমায় ব্যবহৃত গানের সাথে সাথে হেঁটে মোক্তারপাড়া মুক্তমঞ্চে গিয়ে কেক কাটেন। আর এতে অংশ নেয় লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিকসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ। ছেলেরা হলুদ পাঞ্জাবি পড়ে আর মেয়েরা নীল শাড়িতে রূপা সেজে আনন্দ শোভাযাত্রায় অংশ নেন। হিমু পাঠক আড্ডার প্রতিষ্ঠাতা পরিচালক আলপনা বেগমের পরিচালনায় নেত্রকোনা সদর আসনের সংসদ সদস্য ডাক্তার আনেয়ারুল হকের সহধর্মীনি বিশিষ্ট চিকিৎসক ডাক্তার লুৎফা হক ও কালচারাল অফিসার মো. আতিকুর রহমান, শিক্ষক, রাজনৈতি সামাজিক, সাংস্কৃতিক নেতাদের সাথে নিয়ে কেক কাটেন। এতে পাঠশালা ব্যান্ড, উদীচী, প্রত্যাশা সাহিত্য গোষ্ঠী, বাউল সংগঠনসহ বিভিন্ন সাংস্কৃতিক কমর্রিা অংশ নেন। মডেল থানার ওসি আবুল খায়ের, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজউদ্দিন ফারাস সেন্টু, পৌর বিএনপির সভাপতি রাজু আহমেদসহ বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, পরিবেশবিদ মো. অহিদুর রহমানসহ গণ্যমান্যরা উপস্থিত ছিলেন। লেখকের কাল্পনিক চরিত্র অবলম্বনে প্রতি বছরের ন্যায় হিমু পাঠক আড্ডার আয়োজনে হিমু উৎসবে দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে লেখকের সৃষ্টিকর্মকে তুলে ধরাই মূল লক্ষ্য হিসেবে গেল এক যুগের অধিক সময় ধরে আয়োজন করে আসছে। এদিকে লেখকের জন্মস্থান নানার বাড়ি মোহনগঞ্জের শেখবাড়িতে ও পৈত্রিক ভিটা কেন্দুয়ার কুতুবপুর গ্রামেও লেখক প্রতিষ্ঠিত বিদ্যাপিঠে দিবসটি উপলক্ষে কেক কাটা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের আজকের এই দিনে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার শেখ বাড়িতে জন্ম নেন। মায়ের প্রথম সন্তান হওয়ায় মামার বাড়িতে জন্মের পরই এক মন মিষ্টি বিতরণ করেন নানা। এরপর তিনি জন্মঘরে নিজের নামফলকও সাঁটিয়ে রাখেন। এদিকে পৈত্রিক ভিটা জেলার কেন্দুয়া উপজেলার কতুবপুর গ্রামে নিজের অস্তিত্ব জানান দিতে প্রতিষ্ঠা করে গেছেন পিতার নামে শহীদ স্মৃতি বিদ্যাপীঠ। ২০১২ সালের ১৯ জুলাই ক্যান্সার আক্রান্ত হয়ে আমেরিকায় মৃত্যুবরণ করেন। পরে মৃতদেহ দেশে আনা হলে দাফনের স্থান নিয়ে সকল বিতর্কের অবসান ঘটিয়ে বড় ছেলের নামে প্রতিষ্ঠিত নুহাশ পল্লীতে কবর দেয়া হয়।

More in Showbiz

View all

Latest news