LATEST
পদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, নিহত ১ ডানা ছাড়াই আকাশে উড়ছে, সফল হল উড়ন্ত গাড়ির ট্রায়াল রান ইমরান পরশের লেখায় আসছে চৈতী মুৎসুদ্দীর নতুন গান থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি সোমবার ১ ডলারের বিপরীতে মিলছে ৩০ লাখ রিয়াল হবিগঞ্জের চা বাগানে নির্বাচনের ফল নিয়ে সংঘর্ষ, প্রিসাইডিং কর্মকর্তা ও পুলিশ আহত সোনা ভেবে বছরের পর বছর আগলে রাখা পাথরটি বিরল উল্কাপিণ্ড As an ICU doctor, I deal with life and death every day. Then a phone call derailed me
Current Affairs

১ ডলারের বিপরীতে মিলছে ৩০ লাখ রিয়াল

১ ডলারের বিপরীতে মিলছে ৩০ লাখ রিয়াল

যুদ্ধ, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও অবরোধের চাপে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছে ইরান। দেশটির মুদ্রা রিয়ালের দর নেমে গেছে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে। গত শনিবার (২৮ নভেম্বর) মুক্তবাজারে এক মার্কিন ডলারের বিপরীতে প্রায় ৩০ লাখ রিয়াল পাওয়া গেছে। একই সঙ্গে দেশটিতে খাদ্যপণ্যের দামও এক বছরে ১১২ দশমিক ৬ শতাংশ বেড়েছে।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা ও ক্রমবর্ধমান অবরোধের মধ্যে মূল্যস্ফীতি বাড়ার পাশাপাশি রিয়ালের বড় ধরনের দরপতন হয়েছে। এতে সঞ্চয়ের অর্থের মূল্য ধরে রাখতে অনেক ইরানি ডলার ও সোনা কিনছেন।

মুক্তবাজারের বিনিময়দর পর্যবেক্ষণকারী ওয়েবসাইট বোন-বাস্টের তথ্য অনুযায়ী, শনিবার এক ডলার বিনিময় হয়েছে ২৯ লাখ ৯২ হাজার রিয়ালে। আগের দিন শুক্রবার এ দর ছিল ২৯ লাখ ৩৮ হাজার রিয়াল। অন্যদিকে অ্যালানচেন্ডের তথ্য অনুযায়ী, প্রতি ডলারের বিপরীতে রিয়ালের দর ছিল ২৯ লাখ ৯৯ হাজার।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর আগেই অর্থনৈতিক সংকটে ছিল ইরান। যুদ্ধ শুরুর পর পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এর মধ্যে খাদ্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। এর অন্যতম কারণ হিসেবে মার্কিন নৌ-অবরোধের কথা উল্লেখ করা হয়েছে।

গত জুলাই থেকে ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র। এতে সমুদ্রপথে পণ্য আমদানি-রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে। বিকল্প হিসেবে স্থলপথে পণ্য পরিবহন করা হলেও সেই পথও সীমিত করতে যুক্তরাষ্ট্র একটি টাস্কফোর্স গঠন করেছে।

এর পাশাপাশি চলতি সপ্তাহে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। মার্কিন অর্থমন্ত্রী বলেছেন, আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা থেকে ইরানকে বিচ্ছিন্ন করা এবং দেশটির ছায়া ব্যাংকিং ব্যবস্থা বন্ধ করাই নতুন নিষেধাজ্ঞার লক্ষ্য।

ইরানের পরিসংখ্যান কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত অক্টোবরে দেশটিতে ভোক্তা পণ্যের দাম আগের বছরের একই সময়ের তুলনায় ৮৮ দশমিক ৭ শতাংশ বেশি ছিল। একই সময়ে বার্ষিক গড় মূল্যস্ফীতি দাঁড়ায় ৭৬ দশমিক ৮ শতাংশে। আর খাদ্য ও পানীয়ের দাম বেড়েছে ১১২ দশমিক ৬ শতাংশ।

এর আগে গত আগস্টেও রিয়ালের দর রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল। তখন প্রতি ডলারের দাম ২০ লাখ রিয়াল ছাড়িয়ে যায়। আর গত জুলাইয়ে ইরানের বার্ষিক মূল্যস্ফীতি ছিল ৬৬ শতাংশ।

More in Current Affairs

View all

Latest news