LATEST
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন, নেপথ্যে কী? প্রথম শ্রেণির পৌরসভা, তবু সড়কে দুর্ভোগে পাংশার বাসিন্দারা আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভে ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ার শেল নিক্ষেপ প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের প্রতিনিধিদলের সাক্ষাৎ Coca-Cola’s European bottler hit by EU antitrust probe প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সংস্কার, বিচার ও সার্বভৌমত্বকে অগ্রাধিকার দেওয়ার দাবি এনসিপির ঝালকাঠি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ এবং সরকারি কার্যক্রমে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ সভা অনুষ্ঠিত এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন
Showbiz

২৪ ঘণ্টায় ৪৭ হাজার কোটি টাকা আয়, রেকর্ড করল জিটিএ ৬

২৪ ঘণ্টায় ৪৭ হাজার কোটি টাকা আয়, রেকর্ড করল জিটিএ ৬

ভিডিও গেমের জগতে নতুন ইতিহাস গড়েছে বহুল প্রতীক্ষিত গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’। মুক্তির প্রথম ২৪ ঘণ্টার মধ্যেই বিশ্বজুড়ে আনুমানিক ৩ দশমিক ৭৯ বিলিয়ন ডলার বা প্রায় ৪৭ হাজার ২১৬ কোটি টাকা আয় করেছে গেমটি। এর মধ্য দিয়ে হলিউডের অন্যতম ব্যবসাসফল চলচ্চিত্র ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’-এর মোট আয়কেও ছাড়িয়ে গেছে এটি। গেমটির নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমসের মূল প্রতিষ্ঠান টেক-টু ইন্টারঅ্যাকটিভের প্রকাশিত হিসাব অনুযায়ী, ২০২৬ সালের ১৯ নভেম্বর মুক্তির দিন শেষ হওয়া পর্যন্ত বিশ্বব্যাপী বিক্রির ভিত্তিতে এই আয় নির্ধারণ করা হয়েছে। মুক্তির আগেই বিভিন্ন প্ল্যাটফর্মে গেমটির ৩ কোটি ২৫ লাখ কপি বিক্রি হয়েছিল, যা নতুন রেকর্ড তৈরি করেছে। গেমটির প্রথম দিনের বিক্রির পরিমাণ হলিউডের জনপ্রিয় চলচ্চিত্র ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’-এর বিশ্বব্যাপী বক্স অফিস আয়ের চেয়েও বেশি। চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের পুরো সময়ে প্রায় ২ দশমিক ৯৪ বিলিয়ন ডলার আয় করেছিল। তবে দুটি আয়ের হিসাব সরাসরি তুলনাযোগ্য নয়। কারণ, গেমটির আয় এক দিনের বিক্রির হিসাব, অন্যদিকে চলচ্চিত্রটির আয় এসেছে কয়েক মাসের প্রদর্শনী থেকে। রকস্টার গেমস ও টেক-টু ইন্টারঅ্যাকটিভ জিটিএ ৬-এর মুক্তিকে ইতিহাসের সবচেয়ে বড় বিনোদনজগতের উদ্বোধন হিসেবে বর্ণনা করেছে। তবে এই হিসাব প্রতিষ্ঠানগুলোর প্রকাশিত আনুমানিক বিক্রির তথ্যের ওপর ভিত্তি করে তৈরি। গেমটির সাফল্যে বিশ্বজুড়ে খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়েছেন রকস্টার গেমসের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট স্যাম হাউজার। এক বিবৃতিতে তিনি বলেন, গ্যান্ড থেফট অটো ৬-এর মুক্তির মধ্য দিয়ে রকস্টার গেমস নতুন একটি অধ্যায়ে প্রবেশ করছে। বিশ্বজুড়ে খেলোয়াড়দের কাছ থেকে পাওয়া সাড়ায় তারা অভিভূত। ১৩ বছরেরও বেশি সময় পর সিরিজটির নতুন মূল কিস্তি হিসেবে এসেছে জিটিএ ৬। এর আগের সংস্করণ গ্র্যান্ড থেফট অটো ৫ মুক্তি পেয়েছিল ২০১৩ সালে। টেক-টু ইন্টারঅ্যাকটিভের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম তিন দিনেই আগের গেমটি ১ বিলিয়ন ডলারের বেশি বিক্রি হয়েছিল। জিটিএ ৬ এর গল্প সাজানো হয়েছে যুক্তরাষ্ট্রের কাল্পনিক অঙ্গরাজ্য লিওনিডাকে কেন্দ্র করে, যা ফ্লোরিডা অঙ্গরাজ্যের আদলে তৈরি। এতে ফিরে এসেছে ভাইস সিটি, যা মিয়ামি শহরের কাল্পনিক রূপ। গেমটির প্রধান দুই চরিত্র জেসন ডুভাল ও লুসিয়া ক্যামিনোস। তারা একটি বিস্তৃত অপরাধমূলক ষড়যন্ত্রে জড়িয়ে পড়ে। বর্তমানে প্লেস্টেশন ৫ এবং এক্সবক্স সিরিজ এক্স ও এস প্ল্যাটফর্মে গেমটি পাওয়া যাচ্ছে। জিটিএ ৬ এর অভাবনীয় সাফল্য বিশ্ব বিনোদনশিল্পে ভিডিও গেমের ক্রমবর্ধমান বাণিজ্যিক শক্তির বিষয়টি আবারও সামনে এনেছে। বড় বাজেটের ভিডিও গেম এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বিনোদন আয়োজনের সঙ্গে পাল্লা দিয়ে বিপুল দর্শক ও ক্রেতা আকর্ষণ করছে। তবে ৩ দশমিক ৭৯ বিলিয়ন ডলারের এই অঙ্কটি আনুমানিক খুচরা বিক্রির হিসাব; এটি প্রতিষ্ঠানের প্রকৃত মুনাফা বা স্বীকৃত রাজস্ব নয়। এনডিটিভি

More in Showbiz

View all

Latest news