৫০ এমপির ৩৭ জনই কোটিপতি পরিবারের

৫০ এমপির ৩৭ জনই কোটিপতি পরিবারের

শীর্ষ ঋণগ্রহীতাদের ৮ জন বিএনপির, ২ জন জামায়াতের

সংসদ সদস্যদের মধ্যে ১০ জনের পরিবারের ঋণ ও দায়দেনা রয়েছে। তাঁদের মধ্যে কোটি টাকার বেশি ঋণ ও দায়দেনা রয়েছে চারজনের পরিবারের। তাঁদের সবাই বিএনপি থেকে নির্বাচিত। আর জামায়াত জোট থেকে নির্বাচিতদের মধ্যে দুজনের পরিবারের ঋণ ও দায়দেনা রয়েছে।

যেসব সংসদ সদস্যের পরিবারের কোটি টাকার বেশি ঋণ রয়েছে, তাঁরা হলেন সেলিমা রহমান, হেলেন জেরিন খান, শিরীন সুলতানা ও নিপুণ রায় চৌধুরী। তাঁরা সবাই বিএনপি থেকে নির্বাচিত।

আয়করের তথ্য নেই ১০ জনের

সুজনের সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে ৪০ জনের আয়কর দেওয়ার তথ্য পাওয়া গেছে। বাকি ১০ জন হলফনামায় আয়কর বিবরণী জমা দেননি। আয়কর বিবরণী জমা দেওয়া ৪০ জনের মধ্যে বছরে লাখ টাকার বেশি আয়কর দেন, এমন সংসদ সদস্য আছেন ১৩ জন। তাঁদের মধ্যে ১২ জন বিএনপির, ১ জন জামায়াত জোটের। চারজন বছরে পাঁচ হাজার টাকার কম আয়কর দেন, তাঁদের একজন বিএনপির, তিনজন জামায়াত জোটের।