LATEST
রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায় মানতে মিয়ানমারকে ১৪ দেশের কড়া আহ্বান লিভারপুলের বিপক্ষে ইয়োরোর লাল কার্ডে আপিল করবে ম্যানচেস্টার ইউনাইটেড Only southern elite to come north for Alexandra Park Christmas carnival বানারীপাড়ায় ছাত্রলীগ নেতা সাজু গ্রেপ্তার মজুরি বোর্ডের পৌনে ৯ ঘণ্টার সভা শেষে মুলতবি, মঙ্গলবার আবার বৈঠক এশিয়ায় প্রভাব বিস্তারকারী দেশগুলোর নতুন তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান ২০তম ১০ ডিসেম্বরের মধ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের তালিকা চূড়ান্তের নির্দেশ Trump hails Nvidia boss’ return as lawmakers raise security alarm
Showbiz

৫৪তম এ্যামির মঞ্চে ভারত

৫৪তম এ্যামির মঞ্চে ভারত

৫৪তম আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডে এবার ভারতের প্রতিনিধিত্ব করছেন কৌতুক অভিনেতা বীর দাস ও ‘রিয়েল কাশ্মীর ফুটবল ক্লাব’ সিরিজের নির্মাতা দল। অন্যদিকে, এবারের আসরে পুরস্কার উপস্থাপক হিসেবে থাকছেন দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতি। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ২৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব টেলিভিশন অঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ এই আয়োজন। আন্তর্জাতিক টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেস একাডেমি আয়োজিত এ পুরস্কারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের বাইরে নির্মিত টেলিভিশন অনুষ্ঠান ও কাজের স্বীকৃতি দেওয়া হয়। এবারের আয়োজনে ২২টি দেশের ৬৪ জন মনোনীত ব্যক্তি ও প্রতিষ্ঠান ১৬টি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন অভিনেতা মাইকেল ইউরি। নিউইয়র্কের ম্যানহাটনের নিউইয়র্ক হিলটন মিডটাউন হোটেলে বসবে এবারের আসর। মনোনয়নে বীর দাস ও ‘রিয়েল কাশ্মীর ফুটবল ক্লাব’ এবার কমেডি বিভাগে মনোনয়ন পেয়েছেন ভারতীয় কৌতুক অভিনেতা বীর দাস। নেটফ্লিক্সের কমেডি স্পেশাল ‘বীর দাস: ফুল ভলিউম’-এর জন্য এটি তার তৃতীয় আন্তর্জাতিক এমি মনোনয়ন। এর আগে ২০২১ সালে ‘বীর দাস: ফর ইন্ডিয়া’র জন্য মনোনয়ন পেয়েছিলেন তিনি। ২০২৩ সালে ‘বীর দাস: ল্যান্ডিং’-এর জন্য জেতেন এই পুরস্কার। ২০২৪ সালে প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ড অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বও পালন করেন তিনি। অন্যদিকে, ড্রামা সিরিজ বিভাগে মনোনয়ন পেয়েছে সনি লিভের ‘রিয়েল কাশ্মীর ফুটবল ক্লাব’। জম্মু ও কাশ্মীরের একটি ফুটবল ক্লাবের বাস্তব যাত্রা অবলম্বনে নির্মিত সিরিজটিতে অভিনয় করেছেন মানব কৌল ও মোহাম্মদ জিশান আইয়ুব। এই বিভাগে সিরিজটির প্রতিদ্বন্দ্বী যুক্তরাজ্যের ‘এ থাউজ্যান্ড ব্লোজ’, ফ্রান্সের ‘কারেম’ এবং আর্জেন্টিনার ‘মেনেম’। পুরস্কার উপস্থাপক বিজয় সেতুপতি এবারের আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডে উপস্থাপক হিসেবে অংশ নিচ্ছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতি। তার উপস্থিতি এবারের আয়োজনে ভারতীয় বিনোদন অঙ্গনের প্রতিনিধিত্বকে আরও সমৃদ্ধ করবে বলে মনে করা হচ্ছে। কখন দেখা যাবে অনুষ্ঠান নিউইয়র্কের স্থানীয় সময় ২৩ নভেম্বর বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বাংলাদেশ সময় ২৪ নভেম্বর মঙ্গলবার ভোর ৪টা থেকে সকাল ৯টা পর্যন্ত অনুষ্ঠানটি চলার কথা রয়েছে। দর্শকেরা আন্তর্জাতিক একাডেমির অফিশিয়াল ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে অনুষ্ঠানটির খবর, বিশেষ মুহূর্ত এবং বিজয়ীদের তালিকা জানতে পারবেন। দুই বিভাগে ভারতের মনোনয়ন এবং বিজয় সেতুপতির উপস্থাপক হিসেবে অংশগ্রহণ—সব মিলিয়ে এবারের আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ড ঘিরে ভারতীয় বিনোদন অঙ্গনে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। আউটলুক ইন্ডিয়া

More in Showbiz

View all

Latest news