এক ডজন বোল্ড লুকে নতুন গ্ল্যামার আইকন

এক ডজন বোল্ড লুকে নতুন গ্ল্যামার আইকন

পশ্চিমবঙ্গের বিনোদন জগতের নতুন আলো প্রান্তিকা দাস। বাংলা, হিন্দি ও তেলেগু চলচ্চিত্রে নিজের নাম খোদাই করেছেন এই প্রতিভাবান মডেল ও অভিনেত্রী। ২০১৯ সালে একটি সৌন্দর্য প্রতিযোগিতায় বিজয়ী হওয়া থেকেই শুরু হয় তার যাত্রা। প্রথম ধাপ থেকেই প্রান্তিকার পথচলা অনুপ্রেরণামূলক। গ্ল্যামার ও ব্র্যান্ড ফেস হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পর তিনি একের পর এক রিয়ালিটি শোতেও যোগ দেন। ক্যারিয়ারের নতুন অধ্যায় আসে ২০২২ সালে, যখন তিনি তেলেগু চলচ্চিত্রে অভিনয় করেন। বলিউডেও পা রেখেছেন এই বঙ্গ তনয়া, “ভুলভুলাইয়া ৩”-তেও তাঁকে দেখা গেছে। তবে সবকিছুকে ছাপিয়ে, অভিনয়ে যেমন তিনি দুর্দান্ত, তেমনি ফ্যাশন সেন্সও কম আলোচিত নয়। এথনিক লুকে তো নজর কাড়েন, আবার ওয়েস্টার্ন আউটফিটেও বোল্ড ও আত্মবিশ্বাসী তিনি। চলুন, এই লাস্যময়ী অভিনেত্রীর এক ডজন নির্বাচিত লুক দেখি—