বিএনপি সরকার কঠিন এবং অজনপ্রিয় সংস্কারগুলো বাস্তবায়নে কতোটা মনোযোগী তা নজরে রাখছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। সংবাদ সম্মেলনে সংস্থাটির একজন পরিচালক বলেছেন, টানা ৩ বছর রাজস্ব আয় কমেছে, ব্যাংকিং খাতে সংস্কার নিয়ে সংশয় তৈরি হয়েছে। তবে নতুন সরকারকে আরো সময় দেওয়ার পক্ষে আইএমএফ। অবশ্য সব শঙ্কা উড়িয়ে দিয়ে অর্থমন্ত্রী আশা করছেন, উন্নয়ন সহযোগীদের সঙ্গে নতুন অংশীদারিত্বের।




