প্রধানমন্ত্রীর সাথে নোয়াব প্রতিনিধিদলের সাক্ষাৎ | চ্যানেল আই অনলাইন

প্রধানমন্ত্রীর সাথে নোয়াব প্রতিনিধিদলের সাক্ষাৎ | চ্যানেল আই অনলাইন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর সদস্যরা।

মঙ্গলবার ২১ এপ্রিল বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেছেন, নোয়াব প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতে সংবাদ মাধ্যমের দাবি দাওয়া’র বিষয়ে একমত হয়েছেন প্রধানমন্ত্রী। উদার গণতন্ত্রের পথে হাঁটছে সরকার; সে বিষয়ে সমর্থন থাকবে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, সংবাদপত্রে স্বাধীনতার বিষয়ে সরকারপ্রধান নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন। বিনা কারণে কোনও সাংবাদিক জেলে আছেন কিনা, কিংবা গ্রেফতারকৃত সাংবাদিকদের জামিনের বিষয়ে প্রধানমন্ত্রী খোঁজ নিবেন বলে জানিয়েছেন।

বৈঠক শেষে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের চৌধুরী জানান, তিন মাসে একবার সাংবাদিকদের সঙ্গে বসার বিষয়ে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে গণমাধ্যমের সঙ্গে সরকারের দুরত্ব কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।