রাজধানীর গুলশানের বাসিন্দাদের সংগঠন গুলশান সোসাইটির নবনির্বাচিত নির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছে। শনিবার সন্ধ্যায় বনানীর একটি হোটেলে এই শপথ অনুষ্ঠান হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংগঠনটি।
অনুষ্ঠানে বিদায়ী কমিটির সদস্যরা তাঁদের মেয়াদকালের বিভিন্ন কার্যক্রম ও অর্জনের বিবরণ তুলে ধরেন। পরে তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
টানা দুবার নির্বাচিত গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাত নতুন কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন। এরপর নবনির্বাচিত নির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে শপথ নেয়।



