৪ বছরেই ভাঙল সংসার, বিচ্ছেদের কথা জানালেন মৌনী

৪ বছরেই ভাঙল সংসার, বিচ্ছেদের কথা জানালেন মৌনী

কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা জল্পনা–কল্পনার পর গতকাল বৃহস্পতিবার ইনস্টাগ্রামে এক যৌথ বিবৃতিতে নিজেদের আলাদা হওয়ার সিদ্ধান্তের কথা জানান এই দম্পতি।

মৌনীর পোস্টে লেখা ছিল, ‘আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে কিছু গণমাধ্যমের অপ্রয়োজনীয় ও অতিরিক্ত হস্তক্ষেপে আমরা হতাশ। আমরা সিদ্ধান্ত নিয়েছি আলাদা পথে হাঁটার। এ পরিস্থিতি ব্যক্তিগতভাবে এবং সৌহার্দ্যপূর্ণভাবে সামাল দেওয়ার জন্য প্রয়োজনীয় সময় নিচ্ছি।’

মৌনী জানান, বর্তমানে তাঁরা দুজনই এই কঠিন সময়টা ব্যক্তিগতভাবে কাটাতে চান। তবে তাঁদের বন্ধুত্ব এবং একসঙ্গে কাটানো সময় সব সময়ই মূল্যবান হয়ে থাকবে।
মৌনী গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের উদ্দেশে অনুরোধ জানিয়ে লেখেন, ‘আমাদের মর্যাদা ও ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করুন। আমার বা সুরজকে নিয়ে কোনো মিথ্যা গল্প ছড়াবেন না। এই কঠিন সময়ে আমাদের একটু ব্যক্তিগত পরিসর দিন—এটাই অনুরোধ।’