বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে আবারও ডলার কিনল বাংলাদেশ ব্যাংক | চ্যানেল আই অনলাইন

বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে আবারও ডলার কিনল বাংলাদেশ ব্যাংক | চ্যানেল আই অনলাইন

রেমিট্যান্স ও রপ্তানি আয়ের প্রবাহ বাড়তে থাকায় বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা ধরে রাখতে আবারও বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার ২১ মে ছয়টি বাণিজ্যিক ব্যাংক থেকে মোট ১০ কোটি মার্কিন ডলার সংগ্রহ করেছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, মাল্টিপল প্রাইস অকশন (এমপিএ) পদ্ধতিতে পরিচালিত এই নিলামে প্রতি ডলারের বিনিময় হার নির্ধারণ করা হয় ১২২ টাকা ৭৫ পয়সা।

এর আগের দিন বুধবার ২০ মে একই সংখ্যক ব্যাংক থেকে ৭ কোটি মার্কিন ডলার কেনা হয়। এছাড়া মঙ্গলবার ১৯ মে ৮ কোটি ৫০ লাখ ডলার এবং সোমবার ১৮ মে আরও ১০ কোটি ডলার কিনেছিল কেন্দ্রীয় ব্যাংক। ওই দিনগুলোর ক্রয়েও একই বিনিময় হার কার্যকর ছিল।

চলতি ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত বিভিন্ন ব্যাংক থেকে মোট ৬ দশমিক ২৪ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।