কলকাতার কোরবানির পশুর হাটে নেই কোনো গরু

কলকাতার কোরবানির পশুর হাটে নেই কোনো গরু

মঙ্গলবার কলকাতার দ্বিতীয় বৃহত্তম পশুর হাট খিদিরপুর এবং কলকাতার নাখোদা মসজিদের সামনের জাকারিয়া স্ট্রিটের পশুর হাটে গিয়ে দেখা গেছে, সেখানে কোনো গরু নেই। আছে ছাগল, দুম্বাসহ অন্যান্য প্রাণী। মানুষ এবার সেই সব প্রাণী কিনে বাড়ি ফিরছেন। সবার মুখেই আফসোস, এবার আর কেনা গেল না গরু!

খিদিরপুরের শেখ কুতুব একটি ছাগল নিয়ে পশুর হাটে এসেছিলেন। তিনি জানান, এই ছাগল বিক্রি করে তাঁর পরিবার পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন করবে। তবে হাটে গরু কেনাবেচা না হওয়ায় তাঁর খারাপ লেগেছে।