জামায়াত এমপির বিশেষ বরাদ্দের প্রকল্পে সভাপতি ভাগনে-ভগ্নিপতি

জামায়াত এমপির বিশেষ বরাদ্দের প্রকল্পে সভাপতি ভাগনে-ভগ্নিপতি

উপজেলার সদর ইউনিয়নের তুলারামপুর গ্রামে ইয়াকুব আলীর বাড়ির সামনে ওয়াক্তিয়া নামাজ ঘর উন্নয়ন ও মাঠে মাটি ভরাটকরণের কাবিখা প্রকল্পে ১০ টন গম বরাদ্দ দেওয়া হয়। এই প্রকল্পে সভাপতি ইয়াকুব আলী সংসদ সদস্যের চাচাতো বোনের স্বামী। অপর প্রকল্পটি একই গ্রামের সংসদ সদস্যের ভগ্নিপতি ইয়াকুবের বাড়ি থেকে মুশফিকের বাড়িগামী রাস্তা সলিংকরণ, ইয়াকুবের পুকুর পাড়ে গাইড ওয়াল নির্মাণ ও মাটি ভরাটকরণ। এ প্রকল্পের সভাপতি করা হয়েছে আগের প্রকল্পের সভাপতি ইয়াকুব আলীর ছেলে সালমান শরিফকে। এই দুই প্রকল্পের সভাপতি পিতা-পুত্র। তাঁরা দুজনই সম্পর্কে সংসদ সদস্যের ভাগনে ও ভগ্নিপতি।

বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। তুলারামপুর গ্রামের মঞ্জু মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, তুলারামপুর গ্রামে পুরাতন জামে মসজিদ রয়েছে। যেখানে নিয়মিত শতাধিক মুসল্লি নামাজ আদায় করেন। মসজিদটির উন্নয়নের জন্য বরাদ্দ চেয়ে আবেদন করা হলেও সেখানে কোনো বরাদ্দ না দিয়ে স্বজনপ্রীতি করে সংসদ সদস্য তাঁর আত্মীয়স্বজনদের প্রকল্প দিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে পীরগঞ্জ পৌর জামায়াতের এক নেতা প্রথম আলোকে বলেন, ভাগনে ও ভগ্নিপতির নামে বরাদ্দ দেওয়ার বিষয়টি সত্য। এটা লুকিয়ে রাখার কিছু নেই। দুই–চার দিন পর হলেও সেটা উন্মোচন হবে।