স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক | চ্যানেল আই অনলাইন

স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক | চ্যানেল আই অনলাইন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও  স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে সফররত সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ বিন আব্দুল করিম আল-খুরাইজি। বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদও উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট ইস্যু নিয়ে তারা এ বৈঠক করেন।

সৌদি আরবের বহুজাতিক সামুদ্রিক নিরাপত্তা জোট গঠনের উদ্যোগের মাঝেই তার এই সফর এরই মধ্যে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনীতি সংশ্লিষ্টরা।

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলায় লোহিত সাগর, বাব আল-মান্দেব প্রণালি ও উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ নৌপথে নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। তাই আন্তর্জাতিক বাণিজ্য ও সৌদি আরবের জ্বালানি রফতানির প্রধান রুট নিরাপদ রাখতে বহুজাতিক সামুদ্রিক নিরাপত্তা জোট গঠনের উদ্যোগ নিয়েছে রিয়াদ। বাংলাদেশও সেই উদ্যোগে নীতিগতভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বৈঠকে সৌদিতে কর্মী নিয়োগ ও তাদের কর্মসংস্থান নিয়েও কথা হয়।