প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে অবসর ভাতার চেক পেলেন শিক্ষকরা – DesheBideshe

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে অবসর ভাতার চেক পেলেন শিক্ষকরা – DesheBideshe


ঢাকা, ১৫ আগস্ট – প্রধানমন্ত্রী তারেক রহমান অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। শনিবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই কার্যক্রমের যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী দেশ গড়ার কারিগর হিসেবে শিক্ষকদের অবদানের কথা স্মরণ করেন এবং তাদের হাতে সম্মানসূচক ভাতার চেক তুলে দেন। এই বিশেষ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।

শিক্ষা মন্ত্রণালয় ও অবসর সুবিধা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষকরা এই অর্থ গ্রহণ করেন। শিক্ষকদের প্রাপ্য পাওনা দ্রুততম সময়ে পৌঁছে দিতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

এস এম/ ১৫ আগস্ট ২০২৬