বড় শাস্তির মুখে আর্জেন্টিনা: ১০ ম্যাচ নিষিদ্ধ পারেদেস, জরিমানার মুখে ফুটবল ফেডারেশন – DesheBideshe

বড় শাস্তির মুখে আর্জেন্টিনা: ১০ ম্যাচ নিষিদ্ধ পারেদেস, জরিমানার মুখে ফুটবল ফেডারেশন – DesheBideshe


বুয়েনোস আইরেস, ২১ আগস্ট – বিশ্বকাপ ফাইনালে স্পেনের খেলোয়াড়দের সাথে অসদাচরণ এবং বিশৃঙ্খলায় জড়ানোর দায়ে বড় শাস্তির মুখে পড়েছেন আর্জেন্টিনার ফুটবলাররা। ফিফার ডিসিপ্লিনারি কমিটি অভিজ্ঞ মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেসকে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে।

একই ঘটনায় ডিফেন্ডার নাউয়েল মলিনাকে সাত ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ফাইনালে স্পেনের কাছে ১-০ ব্যবধানে হারের পর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে ৩ লাখ ২১ হাজার ইউরো জরিমানা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ঘরের মাঠে আগামী দুই ম্যাচে ৫০ শতাংশ দর্শক নিয়ে খেলতে হবে দলটিকে, যদিও এক ম্যাচের এই নিষেধাজ্ঞা স্থগিত রাখা হয়েছে।

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের পর রাজনৈতিক স্লোগান সম্বলিত ব্যানার প্রদর্শনের বিষয়টিকেও শাস্তির কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। পারেদেস ও মলিনার নিষেধাজ্ঞার পাশাপাশি তাদের ৯০ হাজার পাউন্ড জরিমানাও গুনতে হবে। এছাড়া থিয়াগো আলমাদা এবং স্পেনের গাভিকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

কোচিং স্টাফের সদস্য রবের্তো আয়ালা নিষিদ্ধ হয়েছেন তিন ম্যাচের জন্য। নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে ম্যাচের শেষ বাঁশি বাজার পর উভয় দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।

ফিফা জানিয়েছে এই শাস্তির প্রভাব কেবল আন্তর্জাতিক ম্যাচগুলোর ওপর কার্যকর হবে।

এনএন/ ২১ আগস্ট ২০২৬