বিদিশা সিদ্দিকের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত – DesheBideshe

বিদিশা সিদ্দিকের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত – DesheBideshe


বিদিশা

ঢাকা, ২ সেপ্টেম্বর – সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবিরের আদালত উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।

আদালতে বিদিশার পক্ষে জামিন চেয়ে শুনানি করেন ঢাকা বারের সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়াসহ কয়েকজন আইনজীবী। অন্যদিকে রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন অ্যাডভোকেট হেমায়েত উদ্দিন খান হিরণ।

একটি প্রতারণা মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিদিশাকে গত ২৫ আগস্ট রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এর আগে চলতি বছরের ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামশেদ আলম তাকে সাজা প্রদানের পাশাপাশি গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন। সাজা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন বলে জানা যায়।

এস এম/ ২ সেপ্টেম্বর ২০২৬