
ছবি: সংগৃহীত
দেশের যেকোনো সংকটকালে দেশের মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করে অতীতে বিভিন্ন সংকট মোকাবিলা করা হয়েছে। বর্তমানে দেশের সবচেয়ে বড় সমস্যা জ্বালানি সংকট। এ সংকট অস্বীকার করার সুযোগ নেই। তবে বৈশ্বিক কারণেই এটি তৈরি হয়েছে। ভবিষ্যতে যাতে এ ধরনের পরিস্থিতিতে পড়তে না হয়, সে জন্য মহাপরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর খামারবাড়ীতে কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এতে দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।
তারেক রহমান বলেন, অতীতে দেশ কীভাবে চলেছে, তা দেশের মানুষ জানে। মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছিল এবং দেশের অর্থনৈতিক ভিত্তি দুর্বল করে দেওয়া হয়েছিল। বিগত নির্বাচনেও জনগণ বিএনপিকে সংখ্যাগরিষ্ঠ আসনে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ক্ষমতায় আসার পর একটি ভঙ্গুর অর্থনীতি পাওয়া গেছে। যুদ্ধের কারণে জ্বালানি ও বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে। তবে অচিরেই এই সংকটের সমাধান হবে।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

