
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর সফর ঘিরে সিলেট মহানগরীর পাঁচটি ভেন্যু ও তিনটি কর্মসূচিতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা।
সোমবার সফরের বিভিন্ন স্থান পরিদর্শন করেন সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। তিনি জানান, রাষ্ট্রপতির নিরাপত্তায় সিলেট মহানগর পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন।
রাষ্ট্রপতির সফর উপলক্ষে নগরের গুরুত্বপূর্ণ সড়ক, বিভিন্ন স্থাপনা ও মাজার এলাকায় পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের পাশাপাশি সংস্কারকাজও জোরদার করা হয়েছে।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সিলেটে পৌঁছে প্রথমে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল। এরপর বিকাল ৩টায় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) আয়োজনে নগর ভবন প্রাঙ্গণে নাগরিক সংবর্ধনায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
সংবর্ধনা শেষে সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
