কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে পেটের ভেতরটা কেমন যেন গুলিয়ে ওঠে, কারও সঙ্গে কথা বলার সময় হঠাৎ পেটে অস্বস্তি হয়। পরীক্ষার আগের রাতে অনেক সময় বারবার বাথরুমে যেতে হয় কিংবা কোনও খারাপ খবর শোনার পর মনে হয়, পেটের ভেতরটাও যেন অস্থির হয়ে উঠেছে। এর পেছনে কিন্তু শুধু মনের খেলা নেই। এরকম কিছু ঘটা মানে শরীরের ভেতর সত্যিই তখন মস্তিষ্ক ও অন্ত্রের মধ্যে এক ধরনের যোগাযোগ চলছে।


