ইরান নতুন অস্ত্রে হামলার জবাব দেবে, যা দেখে পুরো বিশ্ব চমকে যাবে

যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি

মজুত রাখা বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে এবং ভূগর্ভস্থ স্থাপনায় কাজ চালিয়ে ইরান নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি শুরু করেছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। এর ফলে তেহরানের সক্ষমতা ধংস হয়েছে বলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে দাবি তুলে ধরেছিল, তা ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে।