
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহা. হারুন-অর-রশীদ।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ২১ সেপ্টেম্বরের এক অফিস আদেশে তাকে এই দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়েছে। আদেশ অনুযায়ী, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন।
অফিস আদেশে বলা হয়েছে, নিয়মিত মহাপরিচালক যোগদান না করা পর্যন্ত মোহা. হারুন-অর-রশীদ এ দায়িত্বে থাকবেন। এ সময় তিনি একাডেমির দৈনন্দিন কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয় আর্থিক ব্যয়, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাদি পরিশোধসহ অন্যান্য প্রশাসনিক কার্যক্রম বিধি অনুযায়ী সম্পন্ন করবেন।
এর আগে ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর কবি ও লেখক শেখ রেজাউদ্দিন আহমেদকে (কবি রেজাউদ্দিন স্টালিন) এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল সরকার। ওই নিয়োগের মেয়াদ শেষ হওয়ায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদটি শূন্য হয়।
নিয়মিত মহাপরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত একাডেমির প্রশাসনিক ও দৈনন্দিন কার্যক্রম সচল রাখতে হারুন-অর-রশীদকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

