
মুম্বাই, ০২ অক্টোবর – ভারতের নির্বাচন কমিশন ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিস্ফোরক ক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশটির বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে! ভোটার তালিকা থেকে কোটি কোটি ভোটারের নাম রহস্যজনকভাবে বাদ দেওয়ার অভিযোগে এবার সিইসির পদত্যাগের দাবিতে রাজপথে নেমেছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)।
শুক্রবার তীব্র তাপদাহ ও মুম্বাই পুলিশের কড়া ব্যারিকেড উপেক্ষা করে বিখ্যাত ছত্রপতি শিবাজি পার্কের ৬ নম্বর গেটে জড়ো হন হাজার হাজার তরুণ ও সামাজিক-রাজনৈতিক সংগঠনের কর্মীরা। হাতে ব্যঙ্গাত্মক মিম, সিনেমার সংলাপ আর ঝাঁজালো স্লোগান নিয়ে তারা সিইসির দ্রুত পদত্যাগ দাবি করেন।
জ্ঞানু, তোমার কি গণতন্ত্রের ওপর ভরসা নেই?: মিম ও পোস্টারে সয়লাব বিক্ষোভ
বিক্ষোভকারীদের হাতে ছিল সিইসি জ্ঞানেশ কুমারকে লক্ষ্য করে লেখা একের পর এক ব্যঙ্গাত্মক পোস্টার। এর মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে মারাঠি জনপ্রিয় সিরিজ ‘রানা বাজার’-এর বিখ্যাত সংলাপ—“জ্ঞানু, তুঝা ডেমোক্রেসি ভর ভরসা নায় কায়?” (জ্ঞানু, তোমার কি গণতন্ত্রের ওপর ভরসা নেই?)।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ট্রোল-মিমের পাশাপাশি ‘জ্ঞানেশ ব্রো, জাস্ট রিজাইন’ (Gyanesh Bro, Just Resign) এবং ‘গদ্দার জ্ঞানু মাস্ট গো’-এর মতো স্লোগানে উত্তাল হয়ে ওঠে শিবাজি পার্ক এলাকা। এতে স্টুডেন্ট ফেডারেশন অব ইন্ডিয়া (এসএফআই)-সহ বেশ কিছু প্রগতিশীল সংগঠনের সদস্যরা তেরঙ্গা পতাকা হাতে যোগ দেন।
কেন সিইসির বিরুদ্ধে এত ক্ষোভ? ১৩ কোটি ভোটার গায়েবের বিস্ফোরক অভিযোগ!
সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে মুম্বাই প্রেস ক্লাব ও বিক্ষোভ স্থলে সিইসির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বেশ কিছু পয়েন্ট তুলে ধরেন:
অভিযোগের মূল পয়েন্টসমূহ:
১৩ কোটি নাম কর্তন: ২০২৪ সালের পর ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধন’ (SIR)-এর নামে প্রায় ১৩ কোটি ভোটারের নাম রহস্যজনকভাবে বাদ দেওয়া হয়েছে।
কমিশনের অভ্যন্তরীণ বিদ্রোহ: ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, এসআইআর-এর বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশী গত ১০ মাসে অন্তত ১৪ বার আপত্তি তুলেছিলেন!
ফৌজদারি মামলা দায়েরের দাবি: অভিজিৎ দীপকে সিইসি জ্ঞানেশ কুমারকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়ে অবিলম্বে তাঁর পদত্যাগ ও তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা করার দাবি জানান।
তবে নির্বাচন কমিশন এসব অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, এসআইআর সংক্রান্ত সকল সিদ্ধান্ত পূর্ণাঙ্গ কমিশন সর্বসম্মতভাবেই গ্রহণ করেছে।
পুলিশের বাধা, দাদর স্টেশনে নিশ্ছিদ্র নিরাপত্তা ও তারকাদের সংহতি
জরুরি পরিষেবা ও যানজটের অজুহাতে মুম্বাই পুলিশ বিক্ষোভের অনুমতি দেয়নি। এতে ক্ষোভ প্রকাশ করে সিজেপি প্রধান বলেন, “মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ যদি শিবাজি পার্কে সভা করতে পারেন, তবে আমাদের কেন আটকানো হবে? গ্রেফতার হলেও আন্দোলন থামবে না।”
রেলওয়ে সিকিউরিটি অ্যালার্ট: শিবাজি পার্কের নিকটতম প্রধান স্টেশন ‘দাদর’-এ আরপিএফ (RPF)-সহ অতিরিক্ত প্রায় ৯০ জন নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।
তারকাদের সমর্থন: জানা গেছে, জ্যেষ্ঠ অভিনেত্রী শাবানা আজমি ও সুরকার-সংগীতশিল্পী বিশাল দাদলানিসহ বেশ কয়েকজন শীর্ষ তারকা এই প্রতিবাদের প্রতি সংহতি জানাতে পারেন।
সারা ভারতে ছড়িয়ে পড়ছে আগুন, গন্তব্য দিল্লির যন্তর মন্তর!
সিজেপি নেতা অজিঙ্ক্যা শিন্ডে জানিয়েছেন, আন্দোলন কেবল মুম্বাইয়ে সীমাবদ্ধ থাকছে না। পুরো অক্টোবর মাসজুড়ে দিল্লি, গোয়া, বেঙ্গালুরু, পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ, পাটনা ও রাঁচিতে ধারাবাহিক বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
দাবির সমাধান না হলে অক্টোবরের শেষ দিকে দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে বিশাল মহাসমাবেশের মধ্য দিয়ে এই আন্দোলনের চূড়ান্ত কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দলটি।
এনএন/ ০২ অক্টোবর ২০২৬




