LATEST
বাংলাদেশের অর্থনীতিতে বড় সুখবর! মার্কিন সংস্থা ডিএফসি-র অর্থায়নের যোগ্য তালিকায় যুক্ত হলো বাংলাদেশ রুনা লায়লা: কণ্ঠে যার সীমানাহীন এক পৃথিবী How taking a ‘widow gap year’ helped me start living again Lindsay Clancy to be retried for children’s murder ভারতে ভোটার তালিকা সংশোধনে মুসলিমদের নাম বাদ পড়ায় ছাত্রশিবিরের উদ্বেগ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে পাড়ায় পাড়ায় পাহারার আহ্বান রিজভীর শতচেষ্টায়ও পেটের মেদ কমছে না? ৪ উপায়ে মিলবে স্বস্তি জলবায়ু ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বৈশ্বিক আন্দোলনের আহ্বান
Education

Vivo V80 FE : দুর্দান্ত ফিচারের সঙ্গে ৮ জিবি র‌্যাম নিয়ে বাজারে শিগ্রই আসছে

Vivo V80 FE : দুর্দান্ত ফিচারের সঙ্গে ৮ জিবি র‌্যাম নিয়ে বাজারে শিগ্রই আসছে

কিছুদিন আগেই ভারতের বাজারে vivo V80 ফোনটি পেশ করা হয়েছে এবং এবার কোম্পানি এই সিরিজের নতুন vivo V80 FE স্মার্টফোন লঞ্চ করতে পারে। প্রায় এক মাস আগেই ব্যুরো অফ ইন্ডিয়া স্ট্যান্ডার্ড অর্থাৎ BIS ইন্ডিয়ান সার্টিফিকেশন সাইট ফোনটি V2624 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছিল। এবার গীকবেঞ্চে একই মডেল নাম্বার সহ এই ফোনটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের প্রসেসর প্রকাশ্যে এসেছে।

vivo V80 FE ফোনের ভারতীয় মডেলের ডিটেইলস

বিআইএস লিস্টিঙে vivo V80 FE ফোনটি স্পট হয়েছিল। ভারতে ফোনটি V2624 মডেল নাম্বার পেয়েছে। গীকবেঞ্চে একই মডেল নাম্বার সহ এই ফোনটি দেখা গেছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের RAM, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এবং প্রসেসর সংক্রান্ত ডিটেইলস প্রকাশ্যে এসেছে। ফোনটি সিঙ্গেল কোর টেস্টে 911 পয়েন্ট এবং মাল্টি কোর টেস্টে 3041 বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। বেঞ্চমার্কিং প্ল্যার্টফর্ম গীকবেঞ্চে ভিভো 5G ফোনটি 8GB RAM সহ লিস্টেড হয়েছে।

গীকবেঞ্চে আপকামিং vivo V80 FE ফোনটি অ্যান্ড্রয়েড 17 ওএস সহ স্পট হয়েছে। লিস্টিঙের মাধ্যমে ফোনের অক্টোকোর প্রসেসর সম্পর্কে জানা গেছে। এই প্রসেসরের বেস ফ্রিকোয়েন্সি 2.0GHz এবং 2.6GHz টপ ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। এই লিস্টিঙে মাদার বোর্ড কোডনেম k6878v1_64 উল্লেখ রয়েছে। এটি MediaTek Dimensity 7400-Turbo প্রসেসর হবে বলে মনে করা হচ্ছে। জানিয়ে রাখি ফিলিপিন্সে vivo V80 FE ফোনটি এই চিপসেট সহ টিজ করা হয়েছিল। অর্থাৎ ভারতীয় মডেলেও একই প্রসেসর দেওয়া হতে পারে।

vivo V80 FE ফোনের স্পেসিফিকেশন

ফিলিপিন্সে vivo V80 FE ফোনটি OriginOS 7 সহ লঞ্চ করা হয়েছে। হেভি প্রসেসিং এবং গেমিং চলাকালীন ফোনটিকে ঠান্ডা রাখার জন্য এতে 4666mm Vapor Chamber রয়েছে। এই ফোনে LPDDR4X RAM সাপোর্ট করে। স্মার্টফোনটিতে 16GB Extended RAM টেকনোলজি রয়েছে, এই ফিচার 8GB ফিজিক্যাল RAM এবং 16GB ভার্চুয়াল RAM এর সহযোগিতায় মোট 24GB RAM ব্যাবহার করা যাবে।

vivo V80 FE 5G ফোনটিতে 6.59 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। U9 light-emitting ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 459PPI এবং 3000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP68 + IP69 রেটিং রয়েছে। অন্যদিকে কানেক্টিভিটির জন্য ফোনে Wi-Fi, Bluetooth 5.4 এবং NFC সহ IR blaster এর মতো ফিচার যোগ করা হয়েছে।

আরও পড়ুন : সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান ৯৭

পাওয়ার ব্যাকআপের জন্য vivo V80 FE 5G ফোনটিতে 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনে 90W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। ফটোগ্রাফির জন্য ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে এফ/1.88 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP OIS প্রাইমারি ক্যামেরা এবং 50MP Ultra-wide অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য vivo V80 FE ফোনটিতে 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

The post Vivo V80 FE : দুর্দান্ত ফিচারের সঙ্গে ৮ জিবি র‌্যাম নিয়ে বাজারে শিগ্রই আসছে appeared first on ZoomBangla.

More in Education

View all

Latest news