LATEST
বিশ্বে সত্যিই কি দক্ষিণপন্থার দুর্দিন শুরু হলো Redmi K100 Ultra: থাকতে পারে 10,000mAh ব্যাটারির সঙ্গে 50MP পেরিস্কোপ ক্যামেরা ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মীর মৃত্যু Logan Bates guides Kumara Straight to New Zealand 2000 Guineas win ৪০ পোশাক কারখানা বন্ধ, ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন প্রতিপক্ষ ফুটবলারের মৃত্যুর ঘটনায় এফসি আন্দোরার গোলরক্ষককে ১২ ম্যাচের নিষেধাজ্ঞা উরুগুয়ের সাথে হেরেও যা কিছু ‘পেয়েছেন’ আর্জেন্টিনা কোচ ৭৭ হাজার কোটি টাকার সাম্রাজ্য, রাম চরণের স্ত্রীর জীবন কেন আলাদা
Education

অ্যান্ড্রয়েড ফোনের গতি বাড়িয়ে তোলার উপায়

অ্যান্ড্রয়েড ফোনের গতি বাড়িয়ে তোলার উপায়

আইওএস চালিত আইফোনে অ্যানিমেশনের গতি কমানোর সুবিধা না থাকায় অ্যান্ড্রয়েড ছেড়ে আইফোনে যাওয়ার পর বিষয়টি প্রথম দিকে বেশ স্পষ্টভাবেই বোঝা যায়।

আধুনিক স্মার্টফোনের প্রসেসর ও চিপসেটের কার্যসক্ষমতা বেশি শক্তিশালী হওয়ায় ফোন স্লো হয়ে যাওয়া বা ল্যাগ করার সমস্যা এখন আর সেভাবে দেখা যায় না।

তবে অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস অ্যাপে লুকিয়ে থাকা চমৎকার এক ছোট্ট কৌশলের মাধ্যমে ফোনের গতি আরও বাড়িয়ে নেওয়া সম্ভব। ফলে ফোনটি আগের চেয়ে দ্রুতগতির মনে হবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

ব্র্যান্ড বা দাম যাই হোক না কেন যে কোনো অ্যান্ড্রয়েড ফোনেই সিস্টেম অ্যানিমেশনের গতি কমানো বা বাড়ানোর সুযোগ রয়েছে। অ্যান্ড্রয়েড ৪.০ আইসক্রিম স্যান্ডউইচ সংস্করণ থেকেই অপশনটি চলে আসছে।

নতুন কোনো অ্যান্ড্রয়েড ফোন সেটআপের সময় এটা পরিবর্তন করা অনেকের অন্যতম কাজ। ‘ডেভেলপার অপশনস’ মেনুর ভেতরে এ অপশনটি থাকে, যা সাধারণত ডিফল্টভাবে লুকিয়ে বা বন্ধ থাকে।

ডেভলপার অপশন যেভাবে চালু করবেন–

১. প্রথমে ফোনের ‘সেটিংস’ থেকে ‘অ্যাবাউট’ অপশনে যান এবং ‘বিল্ড নাম্বার’ খুঁজে বের করুন। ফোনের মডেল ভেদে এটা ‘সফটওয়্যার ভার্সন’-এর মতো কোনো সাব-মেনুর ভেতরেও থাকতে পারে।

২. ‘বিল্ড নাম্বার’-এর ওপর পরপর সাতবার ট্যাপ করুন।

৩. এরপর স্ক্রিনে একটি পপ-আপ বার্তা দেখতে পাবেন যেখানে লেখা থাকবে, ‘ইউ আর নাও এ ডেভেলপার’।

৪. এবার মূল সেটিংস পেইজে ফিরে আসুন। ডেভেলপার অপশনস মেনুটি সরাসরি সেখানেই দেখতে পাবেন বা ‘সিস্টেম’ অপশনের ভেতরে গেলে এটা পেয়ে যাবেন।

অ্যানিমেশন স্কেল যেভাবে পরিবর্তন করবেন–

‘ডেভেলপার’ অপশনসের ভেতরে গেলে আপাতদৃষ্টিতে অন্তহীন অনেক অপশনের তালিকা দেখতে পাবেন। আপনি ঠিক কী কাজ করছেন তা না জানলে এখানে অন্য কোনো অপশন পরিবর্তন না করার জোরালো পরামর্শ দেওয়া হচ্ছে।

এখানে প্রয়োজন হচ্ছে ‘ড্রয়িং’ সেকশনের নিচে থাকা অ্যানিমেশন স্কেল সেটিংস। সেখান থেকে নিচের তিনটি অপশনের মান পরিবর্তন করতে হবে।

● উইন্ডো অ্যানিমেশন স্কেল

● ট্রানজিশন অ্যানিমেশন স্কেল

● অ্যানিমেটর ডিউরেশন স্কেল

এ তিনটি অপশনের মান ১x থেকে কমিয়ে ০.৫x করে দিন। এতে অ্যান্ড্রয়েড ফোনের বেশিরভাগ অ্যানিমেশন স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ দ্রুত কাজ করবে ও ফোনটি ব্যবহারের সময় আগের তুলনায় বেশি গতি টের পাওয়া যাবে।

অ্যান্ড্রয়েড ফোনের অ্যানিমেশনের গতি অর্ধেকে নামিয়ে আনলে ফোনের প্রসেসিং পারফরম্যান্স বা কার্যসক্ষমতা সরাসরি বাড়ে না। তবে ফোন আনলক, অ্যাপ চালু বা বিভিন্ন অ্যাপের মধ্যে দ্রুত সুইচ করার সময় সবকিছু বেশি দ্রুতগতির ও ঝরঝরে অনুভূত হয়।

দীর্ঘ এক দশক ধরে কৌশলটি ব্যবহার করে আসছেন অনেক প্রযুক্তিপ্রেমী। আইওএস চালিত আইফোনে অ্যানিমেশনের গতি কমানোর সুবিধা না থাকায় অ্যান্ড্রয়েড ছেড়ে আইফোনে যাওয়ার পর বিষয়টি প্রথম দিকে বেশ স্পষ্টভাবেই বোঝা যায়।

ইন্টারফেইসকে কেবল প্রাণবন্ত করার বাইরেও অ্যানিমেশনের বড় কাজ রয়েছে, যেখানে এগুলো অ্যাপের সংক্ষিপ্ত লোডিং সময়কে ঢেকে রাখে ও বিভিন্ন মেনু বা স্ক্রিনের মধ্যকার ট্রানজিশনগুলোকে আরও মসৃণ করে তোলে।

বাজেট বা সাশ্রয়ী দামের ফোনগুলোতে অ্যানিমেশনের গতি অর্ধেকে কমিয়ে দেওয়ার পর অনেক সময় অভিজ্ঞতা উল্টো খারাপ হওয়ার নজিরও রয়েছে। কারণ হার্ডওয়্যার স্লো থাকায় অ্যাপ ও মেনুগুলো দ্রুতগতির অ্যানিমেশনের সঙ্গে তাল মিলিয়ে লোড হতে পারে না।

গুগলের ‘পিক্সেল ইউআই’-এর মতো কিছু অ্যান্ড্রয়েড স্কিনে অ্যানিমেশন কিছুটা দীর্ঘ বা ধীরগতির হয়। ফলে গতি বাড়ানোর জন্য কৌশলটি ব্যবহার করলে বেশ ভালো তফাত দেখা যায়।

এর বিপরীতে, ‘ওয়ানপ্লাস’ ডিভাইসের ‘অক্সিজেনওএস’-এ ডিফল্টভাবেই অ্যানিমেশন তুলনামূলক দ্রুতগতির থাকে। ফলে সেগুলোতে এগুলোর সময় অর্ধেক না করার কথাও ভাবতে পারেন।

কেউ চাইলে সিস্টেম অ্যানিমেশন স্লো বা ধীরগতির করেও রাখতে পারেন। কারণ প্রতিটি ট্রানজিশন ধীরে ধীরে হতে দেখা ও ফোনের ব্যবহারের সময় কোন উপাদানটি কোথা থেকে আসছে বা হারিয়ে যাচ্ছে তা লক্ষ্য করার মধ্যে আলাদা এক প্রশান্তি রয়েছে।

আরও পড়ুন : সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান ৯৭

একটি বিষয় মনে রাখা জরুরি, ‘ডেভেলপার অপশনস’ টগলটি বন্ধ করে দিলে অ্যানিমেশন স্কেলের বিভিন্ন সেটিংস স্বয়ংক্রিয়ভাবে আবার এদের ডিফল্ট মানে ফিরে যায়।

The post অ্যান্ড্রয়েড ফোনের গতি বাড়িয়ে তোলার উপায় appeared first on ZoomBangla.

More in Education

View all

Latest news