Redmi তাদের K100 সিরিজের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। আপকামিং স্মার্টফোনটি Redmi K100 Ultra নামে পেশ করা হতে পারে। সম্প্রতি লিকের মাধ্যমে ফোনের ব্যাটারি এবং ক্যামেরা ফিচার সংক্রান্ত তথ্য প্রকাশ্যে এসেছে।
টিপস্টার Digital Chat Station মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোতে আসন্ন ফোনের তথ্য শেয়ার করেছেন। টিপস্টার ফোনের নাম সম্পর্কে নিশ্চিত কিছু জানায়নি। Redmi এর পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের সম্পর্কে অফিসিয়ালি ঘোষণা করা হয়নি। নিচে আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লিক ডিটেইলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
লিক হল Redmi K100 Ultra ফোনের স্পেসিফিকেশন
লিক অনুযায়ী টেস্টিঙের সময় উপস্থিত 2nm ফ্ল্যাগশিপ স্মার্টফোনে প্রায় 10,000mAh ব্যাটারি থাকতে পারে। এতে কাস্টম সিঙ্গেল সেল ব্যাটারি ব্যাবহার করা হতে পারে। এই ফোনটি 100W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে জানা গেছে।
Redmi K100 Ultra ফোনটিতে লো-ভোল্টেজ ডিসচার্জ এবং গ্লোবাল বাইপাস চার্জিং ফিচার দেওয়া হতে পারে। গ্লোবাল বাইপাস চার্জিং ফিচারের মাধ্যমে হেভি প্রসেসিঙের সময় ফোনটি ব্যাটারির বদলে সরাসরি চার্জার থেকে পাওয়ার নেবে। এর ফলে ব্যাটারিতে চাপ কম পড়বে এবং ব্যাটারি কম হীট হবে।
জানিয়ে রাখি আগেই Redmi K100 ফোনটিতে 10,000mAh ব্যাটারি দেওয়া হয়েছিল। তাই নতুন আল্ট্রা মডেলে ওয়্যারলেস চার্জিং ফিচার সহ বিশেষ আপগ্ৰেড পাওয়া যাবে।
আপকামিং ফোনটি 50MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা সহ টেস্ট করা হয়েছে। এতে 1/1.95 ইঞ্চির সেন্সর এবং প্রায় 3x অপটিক্যাল জুম সাপোর্ট করতে পারে। প্রকাশ্যে আসা তথ্য সত্য হলে এই প্রথম Redmi এর Ultra সিরিজে ডেডিকেটেড পেরিস্কোপ ক্যামেরা থাকতে পারে।
জানিয়ে রাখি Redmi K90 Ultra ফোনটিতে 50MP Light Hunter 800 প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। এতে 1/1.55 ইঞ্চির সেন্সর সাপোর্ট করে। একইসঙ্গে ফোনে 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে, তবে এই ফোনে টেলিফটো ক্যামেরা দেওয়া হয়নি। এখনও পর্যন্ত ফোনের অন্যান্য ক্যামেরা সম্পর্কে কিছু জানানো হয়নি। এছাড়া ফোনে ব্যবহৃত 2nm প্রসেসরের নাম এখনও জানা যায়নি।
আরও পড়ুন : সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান ৯৭
কবে লঞ্চ হতে পারে Redmi K100 Ultra?
গত আগস্ট মাসে কোম্পানি তাদের Redmi K100 Pro এবং Redmi K100 Pro Max স্মার্টফোনদুটি লঞ্চ করেছিল। তবে অক্টোবর মাসে স্ট্যান্ডার্ড Redmi K100 মডেলটি পেশ করা হয়েছিল। আগামী কয়েক মাসের মধ্যেই চীনের বাজারে আল্ট্রা ফোনটি লঞ্চ করা হতে পারে। যেসব ইউজাররা নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনার কথা ভাবছেন, সেইসব ইউজাররা Redmi K100 Ultra ফোনের সংক্রান্ত অফিসিয়াল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে পারেন।
The post Redmi K100 Ultra: থাকতে পারে 10,000mAh ব্যাটারির সঙ্গে 50MP পেরিস্কোপ ক্যামেরা appeared first on ZoomBangla.