LATEST
জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর বিজয়নগরে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগ শাহরাস্তিতে স্ত্রীর পরকীয়ার প্রতিবাদে উল্টো লুটপাট-মিথ্যা যৌতুক মামলার শিকার কুয়েত প্রবাসী ভাইকে নিয়ে মোটরসাইকেলে বাজারে যাচ্ছিলেন প্রবাসী, পথে প্রাণ গেল দুজনেরই ‘এটা এখন পূর্ব পাকিস্তান’, আদালত প্রাঙ্গণে অভিনেত্রী জ্যোতি পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তাকে বদলি সাইফ-ইয়াসিরের ফিফটি, হংকংকে হারিয়ে শুরু বাংলাদেশের লাল ঝোল বা কষা নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন মটন মালাই
Current Affairs

আওয়ামী লীগ-ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ

আওয়ামী লীগ-ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নৈরাজ্য, দেশবিরোধী কর্মকাণ্ড এবং নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে সাভারের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল শোডাউন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ঢাকা জেলা উত্তর ছাত্রদল।

বুধবার বিকেলে আশুলিয়ার মির্জা গোলাম হাফিজ কলেজের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়। ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালের নেতৃত্বে কয়েক শতাধিক নেতাকর্মী মোটরসাইকেল শোডাউনে অংশ নেন। পরে তারা ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।

এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানান। পাশাপাশি দেশবিরোধী কর্মকাণ্ড, নৈরাজ্য ও জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন তারা।

প্রতিবাদ সমাবেশে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, “আওয়ামী লীগ বরাবরই একটি সন্ত্রাসী সংগঠন।” তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা নতুন করে দেশে কোনো ধরনের নৈরাজ্য বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

সংগঠনটির সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল বলেন, “ডিসেম্বরের পর আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যাবে না।” তিনি আরও বলেন, সাভার ও আশুলিয়াসহ শিল্পাঞ্চলের কোথাও যাতে কোনো ধরনের নাশকতা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয়, সে বিষয়ে ছাত্রদলের নেতাকর্মীরা সতর্ক রয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি তারাও মাঠে থেকে যেকোনো অপতৎপরতা প্রতিরোধে ভূমিকা রাখবেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের ১ নম্বর সহসভাপতি জনি দেওয়ান, সহসভাপতি ইয়াসিন, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শিকদার, সাংগঠনিক সম্পাদক মনজুরুল হক সৌরভ, আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি সানোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক ইসমাইল হাবিব।

এ ছাড়া সাভার সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আহমেদ ফয়সাল, সাধারণ সম্পাদক ইমু ইমরান, ধামরাই উপজেলা ছাত্রদলের সভাপতি রবিন ও সাধারণ সম্পাদক জিসান, ধামরাই পৌরসভা ছাত্রদলের সভাপতি শেখ খোদার নূর রনি, ধামরাই সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. ফাহাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক রাহিমু রাব্বানী শশীসহ ঢাকা জেলা উত্তর ছাত্রদল ও বিভিন্ন ইউনিটের কয়েক শতাধিক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।

More in Current Affairs

View all

Latest news