LATEST
মিরসরাইয়ের পুলিশের টহল ভ্যানকে বাসের ধাক্কা: ৬ পুলিশ আহত ঢাকা থেকে শাহরাস্তির আ.লীগ নেতা গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ৫১ হাজার ডলার প্রতারণার ঘটনায় বাংলাদেশি গ্রেপ্তার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্যে নারাজ জয়সোয়াল নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন, হামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগ বরিশালে রাত থেকে বৃষ্টি, আরও কয়েক দিন ভারী বর্ষণের শঙ্কা ৩৬ বছর আগের যুদ্ধের মাইন কেড়ে নিল বাংলাদেশির প্রাণ: কুয়েতের মরুভূমিতে মর্মান্তিক মৃত্যু স্পেনের সামনে ফ্রান্স, পর্তুগাল-জার্মানি-ইংল্যান্ড কে কাকে প্রতিপক্ষ পেল
Top News

সাইফ-ইয়াসিরের ফিফটি, হংকংকে হারিয়ে শুরু বাংলাদেশের

সাইফ-ইয়াসিরের ফিফটি, হংকংকে হারিয়ে শুরু বাংলাদেশের

ছেলেদের এশিয়া কাপ রাইজিং স্টারসে দুর্দান্ত শুরু পেয়েছে বাংলাদেশ-এ দল। ইকবাল হোসেন ইমনের দারুণ বোলিংয়ে হংকংকে আড়াইশর আগেই থামায় লাল-সবুজের দলটি। পরে সাইফ হাসানের ৮৬* এবং ইয়াসির আলি রাব্বির ৭১* রানে ভর করে ৮ উইকেটে জয় তুলে টাইগার-এ দল। টুর্নামেন্টের সব খেলা সরাসরি দেখাচ্ছে ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিন। কাতারের দোহায় টসে জিতে হংকংকে আগে ব্যাটে পাঠায় বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২১৯ রান তোলে দলটি। জবাবে ৯ ওভার হাতে রেখে জয়েরবন্দরে পৌঁছায় সাইফ হাসানের দল। আগে ব্যাটে নামা হংকংয়ের হয়ে অংশী রথ সর্বোচ্চ ৭৭ রান করেন। ৮৭ বলের ইনিংসে ছিল ৫ চার ও ২ ছক্কার মার। দ্বিতীয় সর্বোচ্চ ৬৭ রান করেন আইজাজ খান। শাহিদ ওয়াসিফ ১৭ রান করেন। বাকিদের কেউ ১০ রানের বেশি করতে পারেননি। বাংলাদেশ পেসার ইকবাল হোসেন ইমন ৯ ওভারে ৩৩ রানে ৩ উইকেট নেন। রানতাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। পারভেজ হোসেন ইমন আউট হন দলীয় ২৩ রানে, ১২ রান করে। দ্বিতীয় উইকেটে সাইফ হাসান ও শাহাদাত হোসেন দীপু যোগ করেন ৮৪ রান। দলীয় ১০৭ রানে শাহাদাত আউট হন। ৬ চার ও ১ ছক্কায় ৫৯ বলে ৪৩ রান করে। এরপর সাইফ ও ইয়াসিরের ১১৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ। ৪ চার ও ১ ছক্কায় ১১৬ বলে ৮৬ রানে সাইফ এবং ৩ চার ও ৫ ছক্কায় ৫১ বলে ৭১ রানে অপরাজিত থাকেন ইয়াসির। হংকংয়ের হয়ে একটি করে উইকেট নেন আয়ুশ শুক্লা ও আতিক ইকবাল।

More in Top News

View all

Latest news