LATEST
মিরসরাইয়ের পুলিশের টহল ভ্যানকে বাসের ধাক্কা: ৬ পুলিশ আহত ঢাকা থেকে শাহরাস্তির আ.লীগ নেতা গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ৫১ হাজার ডলার প্রতারণার ঘটনায় বাংলাদেশি গ্রেপ্তার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্যে নারাজ জয়সোয়াল নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন, হামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগ বরিশালে রাত থেকে বৃষ্টি, আরও কয়েক দিন ভারী বর্ষণের শঙ্কা ৩৬ বছর আগের যুদ্ধের মাইন কেড়ে নিল বাংলাদেশির প্রাণ: কুয়েতের মরুভূমিতে মর্মান্তিক মৃত্যু স্পেনের সামনে ফ্রান্স, পর্তুগাল-জার্মানি-ইংল্যান্ড কে কাকে প্রতিপক্ষ পেল
Current Affairs

লাল ঝোল বা কষা নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন মটন মালাই

লাল ঝোল বা কষা নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন মটন মালাই

বাঙালির উৎসবের খাবারের তালিকায় খাসির মাংস থাকবে না, তা কি হয়! পোলাও, পরোটা কিংবা নান—সবকিছুর সঙ্গেই জমে যায় মটনের পদ। তবে সেই চেনা আলু দিয়ে লাল ঝোল কিংবা মটন কষা খেতে খেতে একঘেয়েমি লাগলে স্বাদ বদলাতে বানিয়ে দেখতে পারেন মটন মালাই।

কাঁচামরিচ, কাজুবাদাম ও দুধের সর বা ফ্রেশ ক্রিমের মিশেলে তৈরি এই পদ স্বাদে যেমন ভিন্ন, দেখতেও তেমন আকর্ষণীয়। মসলার ঝাঁজের সঙ্গে ক্রিমের মৃদু স্বাদ মিলে তৈরি করে দারুণ এক স্বাদ। ঠিকভাবে রান্না করতে পারলে মাংস হবে বেশ নরম ও রসালো। মুখে দিলেই যেন মিলিয়ে যাবে।

বিশেষ কোনো আয়োজন কিংবা ছুটির দিনের দুপুরের খাবারে রাখতে পারেন এই পদ। চলুন, জেনে নেওয়া যাক মটন মালাই তৈরির উপকরণ ও প্রণালি।

মটন মালাই তৈরিতে যা লাগবে

– খাসি বা পাঁঠার মাংস ৭৫০ গ্রাম (হাড়সহ বা হাড় ছাড়া), বড় পেঁয়াজ কুচি ৩টি, টক দই ৪ টেবিল চামচ, কাঁচামরিচ ১০-১২টি, কাজুবাদাম ২০ গ্রাম, আদা-রসুন বাটা ২ টেবিল চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, জিরা ১ চা চামচ, এলাচ ৩-৪টি, লবঙ্গ ৪-৫টি, গোলমরিচ ১ চা চামচ, কসুরি মেথি ১ টেবিল চামচ. ফ্রেশ ক্রিম বা দুধের সর ৩ টেবিল চামচ, সাদা তেল ৪ টেবিল চামচ, ঘি ১ টেবিল চামচ, স্বাদমতো লবণ।

যেভাবে তৈরি করবেন:-

প্রথম ধাপ: মাংস মাখিয়ে রাখা

প্রথমে মাংস ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর টক দই ও পরিমাণমতো লবণ দিয়ে মাংস মাখিয়ে অন্তত এক ঘণ্টা রেখে দিন। এতে মাংসের ভেতর মসলা ভালোভাবে ঢুকবে এবং রান্নার পর মাংস নরম হবে।

দ্বিতীয় ধাপ: মসলা কষানো

একটি কড়াইয়ে সাদা তেল ও ঘি গরম করে এলাচ, লবঙ্গ ও গোটা জিরা দিয়ে ফোড়ন দিন। এবার পেঁয়াজ কুচি দিয়ে হালকা সোনালি করে ভেজে নিন। এরপর আদা-রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নাড়ুন। জিরা গুঁড়া, ধনে গুঁড়া ও স্বাদমতো লবণ দিয়ে মসলা ভালোভাবে কষিয়ে নিন।

তৃতীয় ধাপ: মাংস সেদ্ধ করা

মসলায় তেল ছাড়তে শুরু করলে মেরিনেট করা মাংস দিয়ে দিন। মাঝারি আঁচে ৩-৪ মিনিট ভালোভাবে কষিয়ে নিন। এরপর মাংসসহ মসলার মিশ্রণ প্রেশার কুকারে নিয়ে ৩-৪টি সিটি দিয়ে সেদ্ধ করুন। মাংস নরম হয়েছে কি না দেখে নিন। প্রয়োজনে আরও কিছুক্ষণ রান্না করতে পারেন।

চতুর্থ ধাপ: মালাইয়ের স্বাদ যোগ করা

এবার কাঁচামরিচ ও কাজুবাদাম একসঙ্গে মিহি করে বেটে নিন। সেদ্ধ মাংস আবার কড়াইয়ে ঢেলে এই পেস্ট মিশিয়ে ভালোভাবে কষান। এরপর কসুরি মেথি দিয়ে নাড়তে থাকুন। মাংসের সঙ্গে মসলা ভালোভাবে মিশে গেলে ফ্রেশ ক্রিম বা দুধের সর যোগ করুন।

সবশেষে কয়েকটি কাঁচামরিচ দিয়ে অল্প আঁচে আরও কিছুক্ষণ রান্না করুন। ঝোল ঘন ও ক্রিমের মতো হয়ে এলে চুলা বন্ধ করে দিন। তৈরি হয়ে যাবে সুস্বাদু মটন মালাই।

মটন মালাইয়ের ঝোল হবে হালকা সাদা ও ক্রিমি। কাঁচামরিচের ঝাঁজ, কাজুবাদামের মিষ্টি স্বাদ এবং ক্রিমের মোলায়েম ভাব মিলে তৈরি হবে ভিন্নধর্মী স্বাদ। গরম গরম নান, পরোটা, রুমালি রুটি কিংবা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করতে পারেন। উৎসবের খাবারের আয়োজনে এই পদ এনে দিতে পারে বাড়তি বৈচিত্র্য।

More in Current Affairs

View all

Latest news