LATEST
মিরসরাইয়ের পুলিশের টহল ভ্যানকে বাসের ধাক্কা: ৬ পুলিশ আহত ঢাকা থেকে শাহরাস্তির আ.লীগ নেতা গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ৫১ হাজার ডলার প্রতারণার ঘটনায় বাংলাদেশি গ্রেপ্তার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্যে নারাজ জয়সোয়াল নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন, হামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগ বরিশালে রাত থেকে বৃষ্টি, আরও কয়েক দিন ভারী বর্ষণের শঙ্কা ৩৬ বছর আগের যুদ্ধের মাইন কেড়ে নিল বাংলাদেশির প্রাণ: কুয়েতের মরুভূমিতে মর্মান্তিক মৃত্যু স্পেনের সামনে ফ্রান্স, পর্তুগাল-জার্মানি-ইংল্যান্ড কে কাকে প্রতিপক্ষ পেল
Districts News Updates

জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

নগর প্রতিনিধি:

ন‌্যাশনাল টে‌লিক‌মিউনিকেশন ম‌নিট‌রিং সেন্টারের সাবেক মহাপ‌রিচালক সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের ব‌রিশালের বাসভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ বৃহস্প‌তিবার সন্ধ‌্যায় নগরীর কলেজ রোডস্থ বাসভবনে এই অ‌গ্নিসংযোগের ঘটনা ঘটে।

এতে বাসভবনের নিচতলার এক‌টি কক্ষ বেশ ক্ষ‌তিগ্রস্ত হয়ে‌ছে। পু‌ড়ে গে‌ছে আসবাবপত্র। পরে স্থানীয় ও ফায়ার সা‌র্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়রা জানান, সন্ধ‌্যার দিকে ছাত্রদলের ৪০/৫০ জন যুবক কলেজ রোড সংলগ্ন বৈদ‌্যপাড়ার আলহাজ্ব না‌সির উদ্দিন সড়কে এসে ‌জিয়াউল আহসানের বাস ভবন তহুরা ম‌ঞ্জিলে ঢু‌কে ভাঙচুর শুরু করে। এতে তিনতলা এক‌টি ভবনের জানালার গ্লাস ভাঙচুর করা হয়। একপর্যায়ে নিচ তলায় পেট্রল ঢেলে আগুন ধ‌রিয়ে দেয়। যুবকরা চলে যাব‌ার পর স্থানীয় ও ফায়ার সা‌র্ভিস ঘটনাস্থ‌লে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন দেওয়া বাস ভবন‌টিতে জিয়াউল আহসানের ছোট ভাই ব‌রিশাল সি‌টির সাবেক প‌্যানেল মেয়র ও ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব বসবাস করতেন। 

২০২৪ সালের ৫ আগস্টের পর ভবন‌টিতে থাকেন না বিপ্লব। এ ছাড়া তহুরা ম‌ঞ্জিলের অন‌্য ভবনে বসবাস করেন জিয়াউল আহসানের বড় ভাই ঢাকা শিক্ষা বো‌র্ডের সাবেক ‌চেয়ারম‌্যান মু জিয়াউল হক। তি‌নিও ব‌রিশালে বর্তমানে থাকেন না। আর জিয়াউল আহসান বর্তমানে কারাগারে রয়েছেন।

এ বিষয়ে ব‌রিশাল কোতয়ালী মডেল থানা পু‌লিশের বগুড়া ফাঁ‌ড়ির ইনচার্জ মাহাফুজুর রহমান বললেন, ঘটনাস্থল প‌রিদর্শন করেছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। কে বা কারা আগুন দিয়েছে সেটা আমরা এখ‌নো জানতে পা‌রি‌নি।

The post জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.

More in Districts News Updates

View all

Latest news