LATEST
খুলনা নগর ভবনে পেট্রোল বোমা ছুড়ল দুর্বৃত্তরা শ্রমিক আন্দোলন ও রাজনৈতিক অস্থিরতায় স্থগিত মজুরি বোর্ডের সভা রিয়াদ বিমানবন্দর ও বাণিজ্য কেন্দ্র লক্ষ্য করে হুথিদের দুই মিসাইল হামলা সাতক্ষীরায় বাল্যবিবাহের দায়ে বর কনের পিতাকে কারাদণ্ড UFC Qatar: Navajo Stirling meets Jiri Prochazka in step up for first UFC main event Do you really need to buy that? How to quiet ‘consumption noise’ থাইল্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু: গভীর রাতে রেন্ট-এ কার থেকে ছড়াল আগুন আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা
Districts News Updates

আমরা আল্লাহর দেওয়া শরিয়াহ অনুসারে দেশ পরিচালনা করতে চাই: চরমোনাই

আমরা আল্লাহর দেওয়া শরিয়াহ অনুসারে দেশ পরিচালনা করতে চাই: চরমোনাই

আমরা মহান আল্লাহর দেওয়া শরিয়াহ অনুসারে দেশ পরিচালনা করতে চাই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই।

তিনি বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানসহ আজ পর্যন্ত তিনটি সরকার দেশ পরিচালনা করেছে। কিন্তু কেউই মানুষের সমস্যার সমাধান করতে পারেনি। কারণ সবাই মানুষের মনগড়া নীতিতে দেশ শাসন করেছে। আমরা মহান আল্লাহর দেওয়া শরিয়াহ অনুসারে দেশ পরিচালনা করতে চাই। ইসলাম অনুসারে দেশ পরিচালিত হলেই কেবল মানুষের সমস্যার প্রকৃত সমাধান সম্ভব।

শনিবার (১৪ নভেম্বর) ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে শহরের কলেজ রোডস্থ চড়ুইভাতি কমিউনিটি সেন্টারে জেলা সভাপতি হাফেজ মাওলানা মুফতি নাঈমুল ইসলাম এর সভাপতিত্বে আয়োজিত ষষ্ঠ জেলা যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শায়েখে চরমোনাই বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর পুলিশ প্রশাসন ঘুরে দাঁড়াতে না পারায় সেই সুযোগে মাদকের সয়লাব ও বেকারত্বের কারণে সন্ত্রাসের বিস্তার ঘটেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে অপরাধের পর অপরাধী গ্রেফতার না হওয়া, গ্রেফতার হলেও সহজে জামিনে মুক্ত হওয়া এবং পুরোনো সন্ত্রাসী নেটওয়ার্ক ভেঙে নতুন নতুন সন্ত্রাসী নেটওয়ার্ক তৈরি হওয়া। কারণগুলোর দিকে লক্ষ্য করলে সকল দায়-দায়িত্ব সরকারের ওপরই বর্তায়। আমরা সরকারকে বলব, সরকার পরিচালনা করা শুধু ক্ষমতা ভোগ করা নয়; বরং সরকার পরিচালনার অর্থ হলো দায় ও দায়িত্ব নেওয়া। সেই দায়িত্ব নিন। সমস্যাকে স্বীকার করুন এবং সমাধান করুন।

তিনি আরও বলেন, নীতির পরিবর্তন না হলে অবস্থার যে পরিবর্তন হয় না, তার প্রমাণ জাতি এরই মধ্যে পেয়েছে।

খুলনার প্রসঙ্গে সিনিয়র নায়েবে আমির বলেন, খুলনার মতো দেশের অন্যতম একটি বিভাগীয় শহরে গত দশ মাসে ৭৬টি খুনের ঘটনা ঘটেছে। প্রকাশ্যে কুপিয়ে মানুষ হত্যা করা হচ্ছে। সরকারের সামগ্রিক ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আত্মতৃপ্তিতে ভুগছেন। এভাবে চলতে থাকলে রাষ্ট্র ও সরকারের প্রতি মানুষের আস্থা হারিয়ে যাবে।

সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের জয়েন্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মাদ আল-আমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা সভাপতি হাফেজ মুহাম্মাদ আলমগীর হোসেন, জেলা সেক্রেটারি মুহাম্মাদ মনির হোসেন খান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা উপদেষ্টা মুহাম্মাদ কামাল হোসেন তালুকদার, জাতীয় শিক্ষক ফোরাম ঝালকাঠি জেলা সভাপতি অধ্যাপক মুহাম্মাদ মনিরুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা সভাপতি মুহাম্মাদ আব্দুল কুদ্দুস এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা সভাপতি মুহাম্মাদ ওয়ালিউল্লাহ সরদার।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ মাহবুবুর রহমান নাহিয়ান শনিবার এসব তথ্য জানান।

The post আমরা আল্লাহর দেওয়া শরিয়াহ অনুসারে দেশ পরিচালনা করতে চাই: চরমোনাই appeared first on ZoomBangla.

More in Districts News Updates

View all

Latest news